Header Premium (728×90)

Categories: জাতীয়

কুড়িগ্রামে ছাত্রশক্তি নেতা শাওনের ওপর ছাত্রদল কর্মীদের হামলার অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির উপজেলা সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় ফুলবাড়ী শহরের জিরো পয়েন্ট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত শাওনকে তার সহকর্মীরা উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, বুধবার ফুলবাড়ী উপজেলা ছাত্রদল ছাত্রলীগ কুড়িগ্রাম জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রতিবাদে একটি শোডাউনের আয়োজন করেছিল। একই সময়ে হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা এনসিপি একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে এনসিপির নেতাকর্মীরা গন্তব্যে ফেরার পথে শহরের জিরো পয়েন্টে ছাত্রদলের একটি দলের মুখোমুখি হন এবং সেখানেই শাওনের ওপর হামলার ঘটনা ঘটে।

আযান আহমেদ শাওন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, স্থানীয় ছাত্রদল নেতা হামিদুল, আদম আলী ও বিজয় চন্দ্রের নেতৃত্বে তার ওপর এই হামলা চালানো হয়েছে।

এনসিপি ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় শাওনের নাকের হাড় ফেটে গেছে। থানায় অভিযোগের বিষয়ে তিনি জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি, তবে বৃহস্পতিবার অভিযোগ দায়ের করা হবে।

ছাত্রদলের সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। পরে গিয়ে জানতে পেরেছি, এনসিপির মিছিল শেষে ছাত্রদলের ছেলেদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে সবারই রাজনীতি করার অধিকার আছে। আওয়ামী লীগের বিপক্ষে রাজপথে আমরা একসঙ্গে আন্দোলন করেছি, রক্ত ঝরিয়েছি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, হামলার ঘটনায় এনসিপির পক্ষে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয়

ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…

3 minutes ago

জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে

নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…

6 minutes ago

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…

23 minutes ago

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…

32 minutes ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

35 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

44 minutes ago

This website uses cookies.