ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ রোনালদোর আচরণ নিয়ে বিস্ফোরক সমালোচনা করলেন সাবেক সতীর্থ রুনি সন্তান হারিয়ে ৫০ দিন পর কক্সবাজার ছাড়ল নিউজিল্যান্ডের পরিবার হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫ ওমর সানী: পরিবার ও শিল্পীদের নিয়ে মিথ্যা তথ্যের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পদত্যাগ করিনি, সুস্থ হয়ে চুয়েটে ফিরব: উপাচার্য ড. শেখ শরীফুল হাসপাতাল থেকে কারাগারে ফিরলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হাতিরপুল ও ধানমন্ডি সংলগ্ন বেশ কিছু এলাকায় বিতরণ লাইনের উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য আগামী মঙ্গলবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় এবং ধানমন্ডি এলাকায় বিদ্যমান পুরোনো লিকেজযুক্ত বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ করা হবে। এই কাজের সুবিধার্থে মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড এবং কাঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্যাস সংযোগ বন্ধ থাকার সময় আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

আপডেট সময় : ০৫:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬