Header Premium (728×90)

জাতীয়

স্টেশনে স্টেশনে ভ্রাম্যমাণ রেল জাদুঘর

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ

জাতির বিজয় অর্জনসহ বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ জয়, একাত্তরের স্বাধীনতা,
এবং বঙ্গবন্ধুর নানা ধরনের ইতিহাস গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতে স্টেশনে স্টেশনে ঘুরছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর।মুজিববর্ষ উপলক্ষে রেল মন্ত্রণালয়ের উদ্যোগে আলাদা ২টি ট্রেন ঘুরে বেড়াচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্টেশনে।

আগামী (১ মার্চ) বুধবার ট্রেনটি জয়পুরহাট রেলওয়ে স্টেশনে যাবে বলে জানান কর্তৃপক্ষ।

ভ্রাম্যমাণ এ রেল জাদুঘর দেখতে আসা একাদশ শ্রেণির শিক্ষার্থী সৌরভ বলেন, ‘জাতির জনক সম্পর্কে বইয়ে অনেক কিছু পড়েছি। আবার তার সম্পর্কে নতুন করে জানলাম। এ রেল জাদুঘর দেখে আমার অনেক ভালো লাগছে।

শর্মিতা আক্তার নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘বঙ্গবন্ধু এবং স্বাধীনতা সম্পর্কে অজানা অনেক কিছু ছিল। তা আজ জানতে পারলাম। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে জানলাম।’

জাদুঘরের পাশাপাশি ট্রেনের পুরো ১টি বগিতে ডিজিটাল ডিসপ্লেতে বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু, শেশব-কৈশোর এবং সংগ্রামী জীবনসহ স্মৃতিচারণের নানা রকম দৃশ্য দেখানো হচ্ছে।

কায়সার আলী নামে কলেজপড়ুয়া এক শিক্ষার্থী বলেন, ‘টিভির মতো বড় স্ক্রিনে বঙ্গবন্ধুর জীবনী দেখানো হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্পর্কিত অনেক প্রামাণ্যচিত্র দেখার সুযোগ আছে। এই উদ্যোগকে স্বাগতম জানাচ্ছি।’

আধুনিক এই ভ্রাম্যমাণ রেল জাদুঘরে ইতিহাস জানার সুযোগ পাওয়ায় খুশি শিক্ষার্থীসহ নানা বয়সের দর্শনার্থীরা।

আবুল কাশেম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ বলেন, ‘সরকার দারুণ একটি উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস এবং এর সঙ্গে জড়িতদের সম্পর্কে জানতে পারবে।’

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, ৭ দিন গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে অবস্থান করবে এই রেল জাদুঘর। পর্যায়ক্রমে সারা দেশে ঘুরে বেড়াবে আলাদা দুটি ভ্রাম্যমাণ রেল জাদুঘর। জানাবে বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২ দফায় এই জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবে দর্শনার্থীরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরের সুপার অ্যাটেনডেন্ট শেখ ফরিদ জানান, ‘আমাদের এই জাদুঘরে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী বেশি আসে এ জাদুঘরে। আমরা গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ৭ দিন করে অবস্থান করছি।’

উল্লেখ্য, গত বছরের ১ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে ইতিহাসসমৃদ্ধ এ দুটি রেল জাদুঘর। বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা বই কিংবা তাকে নিয়ে লেখা ইসিহাসের বই! সবই শোভা পাচ্ছে এই জাদুঘরে। এ ছাড়া বঙ্গবন্ধুর পরিহিত কোর্ট, চশমা থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক প্রতিরূপ আছে চলমান এ রেল জাদুঘরে।

selim

Recent Posts

নেপালের অবকাঠামো ধ্বংস কেন বারবার বিপর্যয়ের মুখে পড়ছে?

নেপালের পাহাড়ি এলাকায় গড় হিসাবের ওপর ভিত্তি করে তৈরি অবকাঠামো কেন চরম আবহাওয়ার মুখে বারবার…

8 minutes ago

হিমবাহধসের পর এবার ভূমিকম্পে কাঁপল তিব্বত

তিব্বতে ভয়াবহ হিমবাহধস ও বন্যার রেশ কাটতে না কাটতেই ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।…

18 minutes ago

তারেক রহমানের ভারত সফর নিয়ে সাউথ ব্লকের চাপ ও অস্বস্তি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির সাউথ ব্লকের চাপ এবং তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটকে…

21 minutes ago

বেসামরিক প্রশাসনে সামরিকীকরণ ও মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নিয়ে বিতর্ক

বেসামরিক প্রশাসনে সামরিক বাহিনীর ব্যবহার এবং দেশের একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব কাঠামো নিয়ে বিতর্ক তৈরি…

24 minutes ago

সিলেটে ব্যবসায়ী শাহাবউদ্দিন হত্যায় রেস্টুরেন্ট কর্মচারী জালালের স্বীকারোক্তি

সিলেটের শাহপরানে প্রবীণ ব্যবসায়ী শাহাবউদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার রোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছে ঘাতক রেস্টুরেন্ট কর্মচারী জালাল…

56 minutes ago

বেসিস নির্বাচন: ২৬ সেপ্টেম্বর ভোট, চূড়ান্ত তালিকা ৫ সেপ্টেম্বর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।…

1 hour ago

This website uses cookies.