Header Premium (728×90)

বেসিস নির্বাচন: ২৬ সেপ্টেম্বর ভোট, চূড়ান্ত তালিকা ৫ সেপ্টেম্বর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন বোর্ড বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রাথমিকভাবে ২৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে, যারা ১১টি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রাথমিক তালিকা অনুযায়ী, সভাপতি পদে চারজন প্রার্থী লড়ছেন। তারা হলেন রাফায়েল কবীর, মোস্তফা রফিকুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান এবং এ কে এম আশরাফ উদ্দিন। সিনিয়র সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইফুল ইসলাম সিদ্দিক, নূর মাহমুদ খান ও আনিসুল হক ভূঁইয়া। সহ-সভাপতি (অ্যাডমিন) পদে প্রার্থী হয়েছেন রিয়াদ হাসনাইন ও মো. মুসনাদ এ আহমেদ। এছাড়া সহ-সভাপতি (ফাইন্যান্স) পদে তানিয়া সুলতানা, তৌফিকুল করিম ও তানজিল আবেদিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পরিচালক (সাধারণ) পদে ১০ জন প্রার্থী রয়েছেন—মো. জুয়েল, সুমন মোহাম্মদ তারেক, আপেল মাহমুদ খান, মো. আবদুর রাজ্জাক, দেলোয়ার আলম, আরেফিন রাফি আহমেদ, আবদুল্লাহ আল মামুন, ফেরদৌস আলম, মো. রাশেদুল ইসলাম এবং মো. ফুয়াদ হাসান। পরিচালক (সহযোগী) পদে সৈয়দ শফিকুল আলম, মো. জুবায়ের ও আহমেদ আরমান সিদ্দিকী এবং পরিচালক (অ্যাফিলিয়েট) পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন সুমাইয়া ইসলাম।

নির্বাচন বোর্ডের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপত্তি ও আপিল নিষ্পত্তির পর আগামী ২ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ৩ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সুযোগ থাকবে এবং ৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বেসিসের একাধিক সদস্য একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ইসলাম বেসিস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব প্রভাংশু শোম মহান ও উপসচিব মোহাম্মদ জাকির হোসেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

বিএনপির অঙ্গসংগঠন পুনর্গঠনে ক্লিন ইমেজের নেতৃত্বের খোঁজে হাইকমান্ড

দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় আসার পর বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনে ক্লিন…

25 minutes ago

রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া এলাকায় মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল…

29 minutes ago

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, মিলছে না যোগ্যতার কাজ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের শ্রমবাজারের চিত্র। এতে দেখা গেছে, উচ্চশিক্ষিত…

33 minutes ago

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ভুয়া নামে কারাগারে ৪ জেলে

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আটক চার জেলের পরিচয় নিয়ে গুরুতর…

1 hour ago

ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই…

1 hour ago

সৌদি বিমানবন্দরে ১০৭ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৬ হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় গত ১০ অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত…

2 hours ago

This website uses cookies.