ফখরুল আলম সাজু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের সময় যদি কোন বাস কোম্পানি অতিরিক্ত বাস ভাড়া নিলে তার রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
৫ মার্চ বৃহস্পতিবার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়ে সভা শেষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী এ কথা জানান, সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঈদ আসলেই পরিবহনের ভাড়া বেড়ে যায়, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, বাড়তি ভাড়া নেওয়ার কোন সুযোগ নেই, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করা আছে, সেই নির্ধারিত ভাড়ার চেয়ে ১টি টাকা বেশি নিলে আমাদেরকে জানান, তার দৃষ্টান্ত মূলক শাস্তি হবে, এটার নিয়ন্ত্রণ যে কোন মূল্যে করা হবে।
সভায় পরিবহন মালিক সমিতির মালিকরা ছিলেন, তারা ভাড়া বেশি নেবেন না বলে নিশ্চিত করেছেন বলেও জানান মন্ত্রী।
এসি বাসের ভাড়া নির্ধারিত নেই, তারা ইচ্ছামতো ভাড়া নেয়, এ বিষয়ে মন্ত্রী বলেন, কোনো বাসেরই ইচ্ছে মতো ভাড়া নেওয়ার কোন সুযোগ নেই, নির্ধারিত ভাড়া অনুমোদিত কি না, সেটা প্রশ্ন করতে পারেন যাত্রীরা, নির্ধারিত ভাড়া নেয়, ইচ্ছা মতো কোনো ভাড়া নিতে পারে না।
সাংবাদিকরা বলেন, আপনি কি তাহলে বলছেন ঈদের সময় কেউ অতিরিক্ত ভাড়া নিলে সেই বাস কোম্পানির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, এমন প্রশ্নে শেখ রবিউল আলম বলেন, আসলে কথা নয়, সত্যিকারে (ব্যবস্থা) নেবো, সেটা আপনারা দেখতে পাবেন।
কী ধরনের ব্যবস্থা নেবেন, এ বিষয়ে তিনি বলেন, যদি অতিরিক্ত ভাড়া নেয়, তবে রুট পারমিট বাতিল করা হবে, ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে, তাকে শাস্তির আওতায় আসতে হবে।
যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে দীর্ঘ সাত ঘণ্টা আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের…
এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য প্রায় ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। বিপুলসংখ্যক আবেদনের কারণে…
ঝিনাইদহের মহেশপুরে তিন মাস ধরে কাদায় আটকে থাকা চারটি মহিষ উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।…
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ…
গত ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী…
ঝিনাইদহের কালীগঞ্জের শতবর্ষী সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভবন ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা…
This website uses cookies.