Header Premium (728×90)

জাতীয়

ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকায় জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৪ মার্চ বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তর পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে, যারা অস্ত্রধারী ও দাগি আসামি, তাদের আইনের আওতায় আনা হবে, অতীতের মতো তাবেদারি নয় পুলিশকে জনবান্ধব পুলিশে পরিণত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি জনগণের সরকার আগের সরকারের সঙ্গে তুলনা না করে বর্তমান প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন করতে হবে, পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে প্রস্তুত রয়েছে এবং ব্যক্তিকেন্দ্রিক কোনো পুলিশিং চলবে না, পুলিশ আইনের গতিতেই চলবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু মানুষ ভুক্তভোগী হয়েছেন, তবে বর্তমান সরকার চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে চায়, কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবেন না, এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল।

রাজধানীর যানজট নিরসনে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত গাড়ি নিয়ন্ত্রণে কীভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিন্তা করতে বলা হয়েছে।

saju

Recent Posts

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত…

7 minutes ago

তরুণদের ‘ককরোচ’ আন্দোলনে চাপে মোদি সরকার, বিজেপির নতুন চ্যালেঞ্জ

ভারতের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি আন্দোলন বিজেপি সরকারের জন্য বড়…

11 minutes ago

সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ

সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। দুই ধাপে এটি…

25 minutes ago

কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণ জানালেন শিক্ষামন্ত্রী

কিউএস র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পিছিয়ে থাকার কারণ হিসেবে শিক্ষার্থীদের ঝরে পড়া এবং পরিবেশ ও নিরাপত্তার…

37 minutes ago

নদীয়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ২৪ বছর বয়সী ছেলে আবু…

38 minutes ago

পটুয়াখালীতে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু

পটুয়াখালীর শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামের এক…

41 minutes ago

This website uses cookies.