পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামের এক ইমাম মৃত্যুবরণ করেছেন। সোমবার (১ আগস্ট) ভোরে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ গত দেড় বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবার ভোরেও তিনি ফজরের নামাজ পড়াতে মসজিদে যান। প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তিনি আর ওঠেননি। বিষয়টি লক্ষ্য করে মুসল্লিরা তার কাছে গিয়ে ডাকাডাকি করেন। পরবর্তীতে তারা বুঝতে পারেন, তিনি সেজদারত অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদরাসা থেকে পড়াশোনা সম্পন্ন করা আতাউল্লাহ দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান। তিনি তার দুই সন্তান, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, আতাউল্লাহ অত্যন্ত শান্ত, সজ্জন ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন এবং সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে তার ছিল অত্যন্ত আন্তরিক সম্পর্ক।
তার মামাতো ভাই মহিবুল্লাহ জানান, পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে স্বজনরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন এবং তার এমন আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার জোহরের নামাজের পর দুমকীর শ্রীরামপুর বাজার মসজিদের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে আসরের নামাজের পর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বাড়ার অজুহাতে রাজধানীর খুচরা বাজারগুলোতে সবজির দাম এখনও…
মৌলভীবাজারের বীরগাঁও গ্রামের স্বপ্না রানী সরকার ছোট ছোট উদ্যোগের মাধ্যমে আজ নিজের সংসারের ভরসা হয়ে…
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সংযুক্ত…
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে রেলের টিকিট কালোবাজারি সম্পূর্ণরূপে বন্ধ করার ঘোষণা দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব…
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে…
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা…
This website uses cookies.