Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, কোন বাহানায় বিলম্বিত করবেন না: সালাউদ্দিন

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ফেনী মিজান ময়দানে এক জনসভা সালাউদ্দিন আহমেদ বলেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, কোন বাহানায় বিলম্বিত করবেন না প্রধান উপদেষ্টা।

নির্বাচন মুখী সংস্কারে মনোযোগ দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, স্পষ্টভাবে বলতে চাই চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে হবে, কোন বাহানায় নির্বাচন বিলম্বিত করবেন না৷ যারা আগে স্থানীয় সরকার নির্বাচন যারা চায় তাদের মতলব কি জানতে হবে, তারা কেন নির্বাচনকে বিলম্বিত করতে চায়।

১৬ ফেব্রুয়ারি রবিবার ফেনীর মিজান ময়দানে এক জনসভা তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ফেনী জেলা বিএনপি এ জনসভা আয়োজন করে।

সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। যেহেতু তাঁরা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে হত্যা যজ্ঞ করেছে। উদাসীন থাকলে হবে না, সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। উপদেষ্টা পরিষদে যারা ফ্যাসিস্টের সরকারের দোসর রয়েছে যারা তাদের সরাতে হবে।

সালাউদ্দিন আহমেদ তিনি বলেন, আসছে রমজান যেভাবে পারেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়ান, বাজার স্থিতিশীল করেন, মানুষ সংস্কারের চাইতে অতএব সংস্কার সংস্কার না করে বাজার নিয়ন্ত্রণ করুন।

এ সময় তিনি পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত খুনি বলে মন্তব্য করেন।

editor

Recent Posts

অসুস্থ মায়ের আকুতি, ছেলের কাছে স্থান মেলেনি মুন্নি খাতুনের

পাবনার সাঁথিয়ায় অসুস্থ মা মুন্নি খাতুনকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানিয়েছেন ছেলে সাগর হোসেন। ইউএনওর…

4 minutes ago

ভালো মানুষ হয়ে বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড় সফলতা

জীবন থেকে নেওয়া বাস্তব অভিজ্ঞতার আলোকে এইচ আর প্রফেশনাল আকাশ আহমেদ তুলে ধরেছেন জীবনের ২০টি…

7 minutes ago

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল নিক্ষেপ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করেছে।

10 minutes ago

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে নিষেধাজ্ঞায় পর্তুগাল তারকা রোনালদো

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।…

20 minutes ago

চট্টগ্রামে যাত্রা শুরু করল দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।…

39 minutes ago

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা, ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে…

40 minutes ago

This website uses cookies.