Header Premium (728×90)

জেলা/স্থানীয়

চরম ভোগান্তিতে যাত্রীরারাজধানীর সড়কে গণপরিবহন সংকট- চলাচলে ধীরগতি।

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
সপ্তাহের প্রথম কার্য-দিবস ১৬ ফেব্রুয়ারী রবিবার রাজধানীর সড়কে গণপরিবহন সংকট এবং ধীরগতি দেখা গেছে। গত সপ্তাহেও প্রথম কার্য-দিবসে এমন পরিস্থিতি দেখা যায়। এতে করে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়, বিশেষ করে অফিসগামী ও দৈনন্দিন কাজে বের হওয়া মানুষদের জন্য এমন পরিস্থিতি হয়ে পড়েছে।

আজ ১৬ ফেব্রুয়ারী রোববার সকালে রাজধানী গাবতলী-নিউমার্কেট সড়ক, ফার্মগেট-শাহাবাগ সড়ক, উত্তরা, এয়ারপোর্ট, খিলক্ষেত সড়ক এবং নদ্দা এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায় যে, বাসের অভাবে যাত্রীরা দীর্ঘ সময় ধরে বাসের জন্য অপেক্ষা করছেন। যে কয়েকটি বাস সড়কে চলছে, সেগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ায় তাঁতে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আবার বাস সংকটের সুযোগে রিকশা, সিএনজি ও রাইড শেয়ারিং বাইক চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন। যাতে করে সাধারণ মানুষের জন্য আর্থিক ভাবেও কষ্টসাধ্য হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের দিকে যাচ্ছেন। আবার, সিএনজি চালক বিভিন্ন সড়ক অবরোধের ফলে অনেক সড়কে দীর্ঘ সময় ধরে যানজট এবং গাড়ি শূন্য অবস্থায় দেখা গেছে।

মাহবুব আলম নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, গত কয়েক দিন ধরেই বাসে চলাচল করা খুবই কষ্ট ব্যাপারে পরিণত হয়েছে। যানজট, বিভিন্ন আন্দোলনের কারণে বিভিন্ন সড়ক অবরোধ রাজধানীর মানুষের জন্য দুঃসহ ব্যাপারে পরিণত হয়েছে। সময় মতো অফিসে পৌঁছানোই এখন বড় চ্যালেঞ্জ। এখনো আধা ঘণ্টা ধরে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি৷ বাসেই উঠতে পারছি না।

কামাল উদ্দিন নামের আরেক যাএী বলেন, এয়ারপোর্ট থেকে খিলক্ষেত আসতেই ব্যাপক যানজট পৌঁছেতে হয়েছে। এরপর আবার বাড্ডার রাস্তা ফাঁকা। গাড়ি তেমন একটা নেই। গত সপ্তাহ জুড়ে এমন অবস্থায় ছিল। এ অবস্থায় মহিলা এবং অসুস্থ মানুষ জন আর ও বেশি ভোগান্তিতে পড়েছেন।

ঢাকা মহানগর পুলিশ “ডিএমপি” সম্প্রতি ২১টি পরিবহন কোম্পানির ২৬১০টি বাসকে গোলাপি রঙ করে, ই-টিকিটিং ব্যবস্থার আওতায় এনেছে, অনেক বাস রঙ করার জন্য সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে, ফলে বাসের সংখ্যা কমে গেছে। একই সঙ্গে ই-টিকিটিং ব্যবস্থার ফলে চালক ও সহকারীরা আয় কমে যাওয়ার আশঙ্কা করছেন।

এ ছাড়া, বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের কড়া-কড়ির কারণে মামলা হওয়ার ভয়ে অনেক চালক বাস নিয়ে রাস্তায় নামছেন না।

আবার, গ্যাস বা পেট্রোল চালিত অটোরিকশা চালকরা মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি “বিআরটিএ”।

প্রতিবাদে রাজধানী ঢাকা মিরপুর-১, মিরপুর-১৪ ও রামপুরা সড়ক অবরোধ করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা, এর ফলে গণপরিবহন সংকট এবং সড়কে ধীরগতি তৈরি হয়েছে।

editor

Recent Posts

ব্যাটারিচালিত রিকশার চার্জিংয়ে বিপাকে জাতীয় বিদ্যুৎ গ্রিড

ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের সংখ্যা বাড়ায় জাতীয় বিদ্যুৎ গ্রিডে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। অবৈধ সংযোগের…

16 minutes ago

প্রশাসনে রদবদল: ৭ সিনিয়র সহকারী সচিবের নতুন পদায়ন

বিসিএস প্রশাসন ক্যাডারের সাত কর্মকর্তাকে বদলি, পদায়ন ও প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ…

35 minutes ago

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জামায়াতের

তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সার্বিক আর্থ-সামাজিক পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার…

41 minutes ago

সামিট এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু

সামিট এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রায়…

52 minutes ago

সামিটের টার্মিনালে এলএনজি সরবরাহ শুরু, এক্সিলারেটে নতুন কারিগরি ত্রুটি

সামিটের টার্মিনালে নতুন জাহাজ থেকে এলএনজি সরবরাহ শুরু হয়েছে, অন্যদিকে কারিগরি ত্রুটির কারণে এক্সিলারেট এনার্জির…

1 hour ago

রাঙামাটির বাঘাইছড়িতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে অনুষ্কা চাকমা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর…

1 hour ago

This website uses cookies.