Header Premium (728×90)

জেলা/স্থানীয়

কৃষককে মারধরে পতাকা বৈঠকে বিএসএফের দুঃখপ্রকাশ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে বাংলাদেশি পাঁচ জন কৃষককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদের মুখে আশ্বাস দিয়ে বলেন অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । বিএসএফ, লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফুলবাড়ী উপজেলার নাওডাঙা ইউনিয়নের গোরকমন্ডল নামাটারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯২৯-এর সাব পিলার ৪-এসের কাছে বাংলাদেশি নাগরিক আব্দুল্লাহ নামে এক বাসিন্দার উঠানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা দুইটার দিকে বৈঠক শুরু হয়ে শেষ হয় আড়াইটার দিকে। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অমিত কুমার। বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে নাগরিকদের মারধরের ঘটনায় কড়া প্রতিবাদ জানায় বিজিবি।

বৈঠকের বরাতে বিজিবি জানায়, সার্বিক ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ওই বিএসএফ সদস্যরা কাশ্মির ফ্রন্ট থেকে এই অঞ্চলে নতুন এসেছেন। বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি তারা বুঝতে পারেননি, খেয়াল করেননি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নিজস্ব আইনে ব্যবস্থা নেবে বিএসএফ। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সে আশ্বাসও দিয়েছে বিএসএফ প্রতিনিধিদল।

জড়িত সদস্যদের বিরুদ্ধে তারা প্রশাসনিক ব্যবস্থা নেবে। ভবিষ্যতে এমনটা আর হবে না বলেও জানিয়েছে।’ বৈঠকের বিস্তারিত প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে বলে জানান বিজিবি অধিনায়ক।

editor

Recent Posts

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: স্মরণ ও শ্রদ্ধায় বিশেষ কর্মসূচি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। তাঁর স্মরণে ঢাকা-১৭ আসনের…

14 minutes ago

রেকর্ড গড়ার খুব কাছে গিয়ে থামলেন হাসান মাহমুদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে আটে নেমে সর্বোচ্চ বল খেলার রেকর্ডের খুব কাছে গিয়ে আউট হলেন হাসান…

27 minutes ago

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের ফিফটিতে বাংলাদেশের লিড ২০০ ছাড়াল

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড ২০০ ছাড়িয়েছে। মেহেদী হাসান মিরাজের অর্ধশতকে ভর…

28 minutes ago

কবরে মাটি দেওয়ার নিয়ম ও রাসুল (সা.)-এর শেখানো দোয়া

মৃত ব্যক্তিকে কবরে দাফনের সময় মাটি দেওয়ার নিয়ম এবং রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণিত দোয়া সম্পর্কে…

56 minutes ago

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪

ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা আল-মাখা বন্দরে হুথিদের ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত…

1 hour ago

আধুনিক বাংলা কথাসাহিত্যের স্তম্ভ সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মদিন আজ

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান স্তম্ভ ও কালজয়ী কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মবার্ষিকী আজ। ১৯২২ সালের…

1 hour ago

This website uses cookies.