আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
আওয়ামীলীগ নিষিদ্ধের করার বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
১২ই ফেব্রুয়ারী বুধবার সকালে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
একাডেমিতে বাংলাদেশ আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আনসারদের দাবির বিষয়ে তিনি বলেন, আনসারদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে, আর যেগুলো অযৌক্তিক দাবি সেগুলো বিবেচনা করা হবে না।
এর আগে আনসার-ভিডিপি একাডেমিতে দরবার হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আনসার বাহিনী ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি বলেন, আগস্টের ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বাহিনীর সদস্যরা থানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের ক্রান্তিকালে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে এ বাহিনীর সদস্যরা শতভাগ পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে।
দেশের বিভিন্ন এলাকায় টিকা থেকে বাদ পড়া প্রায় ১৬ লাখ শিশুকে দ্রুত সময়ের মধ্যে হামের…
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় পৃথিবী ও মহাকাশের রোমাঞ্চকর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন…
ভারতের ১৪টি রাজ্যে সমন্বিত অভিযান চালিয়ে ২৫৩ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও…
লেখক ও কলামিস্ট ই জিন ক্যারলকে যৌন নিপীড়ন ও মানহানির দায়ে অভিযুক্ত দেওয়ানি মামলায় ডোনাল্ড…
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত…
This website uses cookies.