আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনা দীর্ঘায়িত করার পথ বেছে নিয়েছে ইরান। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনকে কোনো ধরনের রাজনৈতিক বিজয় উপহার দিতে চায় না তেহরান। ইরানের নেতাদের মতে, ওয়াশিংটনের প্রতি গভীর অবিশ্বাস এবং যেকোনো সময় নতুন করে সামরিক হামলার আশঙ্কাই দ্রুত কোনো চুক্তিতে পৌঁছানোর পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে।
ইরানের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও দেশটির ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যে যুদ্ধের সূচনা হয়েছে, তা আট মাস ধরে চলছে। এই অচলাবস্থা ভাঙার পরিবর্তে ইরান বরং নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। এক ইরানি কর্মকর্তা স্পষ্টভাবেই জানিয়েছেন, তারা যুদ্ধ শেষ করার কোনো চুক্তির প্রস্তুতি নিচ্ছেন না, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার মোকাবিলা করাই তাদের অগ্রাধিকার।
নির্বাচনী জনমত জরিপ অনুযায়ী, এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারিত হবে। বিশ্লেষকদের ধারণা, ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টির পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে, যা দেশটির তেল রপ্তানি কমিয়ে অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করতে ইরান সাত দিনের একটি পরিকল্পনার শর্ত জুড়ে দিয়েছে। কাতারের মধ্যস্থতায় দেওয়া এই প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নেওয়া, তেল রপ্তানির বিধিনিষেধ শিথিল করা, জব্দ করা সম্পদ ছাড় করা এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার দাবি জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এই প্রস্তাব এখনো বহাল রয়েছে। এদিকে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মঙ্গলবার একটি প্রতিনিধিদল নিয়ে তেহরানে পৌঁছেছেন।
দীর্ঘস্থায়ী এই উত্তেজনার ফলে ইরানের অর্থনীতি চাপের মুখে রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি ৭৩ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। জুলাই মাসে মার্কিন নৌ অবরোধ পুনর্বহালের পর ডলারের বিপরীতে রিয়ালের দরও প্রায় ৩৫ শতাংশ কমেছে। এরই মধ্যে বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে ইরানের মাইন আঘাতে দুটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সোমবার রাতে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে।
টাঙ্গাইল শহরের পূজামণ্ডপ পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ…
ফ্রান্সের সহিংসতাপ্রবণ এলাকাগুলোতে কারফিউ জারির পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও…
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ…
মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিতব্য দ্বিতীয় বায়োপিকে পপসম্রাটের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগগুলো তুলে ধরা…
শারদীয় দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ২০, ২১, ২২ ও ২৪…
রাজধানীর ৩০০ ফিট এলাকায় এক অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান চালিয়ে ২৬ নারীসহ ৮৪ জনকে আটক…
This website uses cookies.