Header Premium (728×90)

জেলা/স্থানীয়

আওমীলীগ সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াত নামে প্রতিষ্ঠিত করেছিল

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস বলেছেন, আইয়ামে জাহেলিয়াত নামে একটা কথা আছে। গত সরকার ক্ষমতা থাকায় আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে

১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ঢাকার তিনটি আয়নাঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস বলেন মানুষের মনুষ্যত্ববোধ বলতে গিয়ে কিছু আছে, সেটা থেকে বহু গভীরে নিয়ে যাওয়া হয়েছে নিশ্চিহ্ন করার জন্য, যাতে মানুষের মনুষ্যত্ববোধ না থাকে। প্রতিটি জিনিস এখানে যা হয়েছে নৃশংস, যতটা শুনে অবিশ্বাস্য মনে হয় এটা কী আমাদের জগৎ, এটা আমাদের সমাজ, আমরাই এটা করলাম।

প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস বলেন যারা এটার শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছেন, তাদের মুখে শুনলাম কীভাবে হয়েছে, কোনো ব্যাখ্যা নেই এটাই বিনা কারণে। বিনা দোষে। কতগুলো সাক্ষী ঢুকিয়ে দিয়ে বলছে যে তুমি জঙ্গি, এগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস আরও বলেন, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। আমার ধারণা ছিল শুধু এখানে আয়না ঘর বলতে কয়েকটা আছে।

এখন শুনতেছি আয়না ঘরে বিভিন্ন ভার্সন সারাদেশ জুড়ে আছে। কেউ বলে ৮-৯শত, সে সংখ্যাটা এখনো নিরূপণ করা যায়নি, কতটা জানা আছে আর কতটা অজানা আছে।

বন্দিশালা ঘুরে দেখে প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস সাংবাদিকদের বলেন, বীভৎস দৃশ্য। নৃশংস জিনিস হয়েছে এখানে।

তিনি আরো বলেন, যতটাই শুনি মনে হয় অবিশ্বাস্য, এটা কি আমাদের জগৎ, এটা কি আমাদের সমাজ, যারা নিগৃহীত হয়েছেন, তারাও আমাদের সমাজেই আছেন, তাদের মুখ থেকে শুনলাম, কী হয়েছে-কোন ব্যাখ্যা নেই।

মানুষকে সামান্যতম মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস বলেন, একজন বলছিলেন খুপড়ির মধ্যে রাখা হয়েছে। এর থেকে তো মুরগির খাঁচাও বড়, বছরের পর বছর এভাবে রাখা হয়েছে।

সমাজকে এসব থেকে বের করে না আনা গেলে সমাজ টিকবে না বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস। তিনি নতুন সমাজ গড়া, অপরাধীদের কে বিচার করা, প্রমাণ রক্ষার ওপর জোর দেন।

গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ড. মোঃ ইউনূস বলেন, ন্যায়বিচার যেন পায়, সেটা এখন প্রাধান্য। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়বো ও নতুন পরিবেশ গড়তে চাই। সরকার সে লক্ষ্যে বিভিন্ন কমিশন করেছে। যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সরকার সে লক্ষ্যে কাজ করবে।’

প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস বলেন ভুক্তভোগীদের বিনা কারণে, বিনা দোষে উঠিয়ে আনা হতো। সন্ত্রাসী-জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো, তিনি বলেন এই রকম টর্চার সেল এবং নির্যাতনকেন্দ্র সারা দেশজুড়ে আছে।
ধারণা ছিল এখানে কয়েকটা আছে, এখন শুনছি বিভিন্ন ভার্সনে-সংস্করণে সারা দেশজুড়ে আছে, সংখ্যা নিরূপণ করা যায়নি।

এসময় উপস্থিত ছিলেন আইন-বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ-গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম,
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার-পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

editor

Recent Posts

আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রেতা উচ্ছেদ, মালিক কারাগারে

রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় মাত্র ১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রি করে তুমুল জনপ্রিয় হওয়া…

3 minutes ago

বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও…

6 minutes ago

শখের আবেদনেই চীনের ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন চবি শিক্ষার্থী শিউলী

চবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শিউলী আক্তার সূচী চীনের মর্যাদাপূর্ণ ইয়ানান বিশ্ববিদ্যালয় স্কলারশিপের আওতায় ফুল ফান্ডেড…

15 minutes ago

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে আজ ভোরে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রতিনিধিদলে…

23 minutes ago

চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার আহ্বান

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের অনলাইন প্ল্যাটফর্মে সতর্ক ও দায়িত্বশীল আচরণের…

25 minutes ago

সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

২০২৬-২৭ অর্থবছরে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা ৩১…

25 minutes ago

This website uses cookies.