Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রাজবাড়ীতে লিফলেট বিতরণের প্রতিবাদে মশাল মিছিল

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী:
রাজবাড়ীসহ সারাদেশে আওয়ামী লীগ-ছাত্র লী‌গের লিফলেট বিতরণের প্রতিবাদে রাজবাড়ী‌তে মশাল মিছিল করেছে বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৭টার দি‌কে শহরের পান্না চত্বর থে‌কে শহ‌রে এক‌টি মশাল মি‌ছিল বের হয়।

মশাল মিছিল‌টি শহ‌রের প্রধান সড়ক প্রদক্ষিণ ক‌রে রাজবাড়ী প্রেস ক্লাব ও প‌রে জেলা আওয়ামী লী‌গের কার্যাল‌য়ের সাম‌নে অবস্থান নি‌য়ে বি‌ক্ষোভ ক‌রে বি‌ভিন্ন স্লোগান দেয় বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের শিক্ষার্থীরা। এ সময় তারা শেখ হাসিনার ছ‌বি আগু‌নে পুড়ি‌য়ে দেয়।

এতে শিক্ষার্থী হা‌সিব, সা‌কিব, মীর মাহমুদ সুজন, ফাহাদুল ইসলাম, তা‌মিমসহ অনেকে উপ‌স্থিত ছি‌লেন।
বক্তারা ব‌লেন, ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে দেশ স্বৈরাচার মুক্ত হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো যায়নি। তারা আওয়ামী লীগের পক্ষে রাজবাড়ীসহ দে‌শের বি‌ভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছে। তার প্রতিবাদে আজ তা‌দের ধানমন্ডির ৩২ যাবার কথা ছি‌ল। সেখা‌নে যে‌তে না পে‌রে মশাল মি‌ছি‌লে শেখ হাসিনার ছ‌বি পুড়িয়ে ম‌নের ক্ষোভ প্রকাশ কর‌লেন এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ মা‌ঠে নাম‌লে তা‌দের ক‌ঠোর হ‌স্তে দমন কর‌বে বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের শিক্ষার্থীরা।

editor

Recent Posts

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া জরুরি

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে নতুন গবেষণায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে ওরাল সার্জন ডা. সাখাওয়াত হোসাইন…

9 minutes ago

বিনিয়োগের পূর্বশর্ত স্থিতিশীল আইনশৃঙ্খলা: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া নতুন কোনো দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে মন্তব্য…

14 minutes ago

বাঁশখালী ও পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে মাইজভাণ্ডারী ট্রাস্ট

চট্টগ্রামের বাঁশখালী ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গতদের পুনর্বাসনে ঢেউটিন, নির্মাণসামগ্রী, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে…

24 minutes ago

হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে পারিবারিক কলহের জেরে হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্বামী। অভিযুক্ত ফরহাদ হোসেনকে…

45 minutes ago

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুদের আত্মগঠনে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকের…

48 minutes ago

অস্ত্রসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে…

60 minutes ago

This website uses cookies.