ঘোড়াঘাটে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট
ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ স্কুল এন্ড কলেজের সরকারী শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
(৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার কশিগাড়ী গ্রামের অৎপল কুমারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় ৫/৭ জনের ডাকাত দল তার বাড়ীতে প্রবেশ করে তার পরিবারের সদস্যদের অচেতন নাশক কিছু স্পে করে অৎপল কুমারের মেয়েকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাত দল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত তিনটার দিকে অৎপল কুমারের বাড়ীর দরজা খুলে তার পরিবারে সবাইকে অচেতন নাশক কিছু স্পে করে তার মেয়েকে জিম্মি করে। নগদ পঞ্চান্ন হাজার টাকা, এক থেকে দেড় ভরি স্বর্ণ ও ৩২’ স্মার্ট টিভি, ল্যাপটপ, ২টি মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
ভুক্তভোগীর মেয়ে উপমা সরকার জানান, ডাকারা আমার ঘরে ডুকার পর আমাকে ঘুম থেকে তুলে তারপর আমাকে হুমকি দেয় যে আমাকে আমাকে মারবে আমার বাবা মাকে মারবে তারপর আমি তাদেরকে কিছু না বলে আমি বলি আপনাদের যা ইচ্ছা হয় তাই করেন। তার ওরা আমাকে রুম থেকে বাহিরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার হাতের ব্যাচ ছিল সেই ব্যাচ নিয়ে গেছে। আবার নুপুর ছিল তারপর সব কিছু নেওয়ার পর আমাকে ঘরে বেধে রেখে চলে গেছে।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক ভাবে তদন্ত করা হয়েছে। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পুরোপুরি তদন্ত শেষে ঘটনার বিষয় বিস্তারিত জানা যাবে।
সরকারি ২ হাজার একর খাসজমি অবৈধভাবে ব্যক্তিমালিকানায় দেওয়ার অভিযোগে বরিশালের হিজলা উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা…
চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীরে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যা…
স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক…
ভারতের বিহারের সিওয়ানে বিক্ষোভের সময় শিক্ষার্থীদের ওপর একে-৪৭ রাইফেল দিয়ে গুলি চালানোর একটি ভিডিও ছড়িয়ে…
এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট গ্যাস সংকট নিরসনে আরও ১০ থেকে ১৫ দিন সময় প্রয়োজন…
ইরাকের দিক থেকে সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া একাধিক ড্রোন ভূপাতিত করেছে…
This website uses cookies.