Header Premium (728×90)

জেলা/স্থানীয়

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, চালক আহত

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (২৯ জানুয়ারি) বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বাসস্ট্যান্ড থেকে একটু দূরে পল্লীবিদ্যুৎ অফিসের পাশে
রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী মাহেন্দ্র গাছের সঙ্গে ধাক্কা খেলে নজির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহত মাহেন্দ্র যাত্রী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতি আসাম গ্রামের মৃত নেসাব উদ্দিনের ছেলে। তিনি কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলাম রংপুর মাহিগঞ্জ বীরভদ্র বালাটারি গ্রামের সামাদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের তিস্তা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্র মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে নজির হোসেন নামে এক যাত্রী নিহত হন। আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলামকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এ দুর্ঘটনায় সড়ক ও পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নিহত নজির হোসেনের সুরতহাল রিপোর্ট করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

editor

Recent Posts

৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ

বিশ্বকাপে ইতিহাস গড়া জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার সারাহ ডামবানেভানা ৩৬ বছর বয়সে হারারেতে মৃত্যুবরণ…

1 minute ago

বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

লক্ষ্মীপুরে খেলাফত মজলিশের আয়োজিত এক নাগরিক সমাবেশে আল্লামা মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনাকে যে…

10 minutes ago

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহ…

38 minutes ago

নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল

নোয়াখালীতে টাকা চুরির অভিযোগে এক যুবককে মারধরের পর খুঁটির সঙ্গে বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…

41 minutes ago

তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট তৈরি পোশাক রপ্তানির ৩০.৭ শতাংশ এসেছে নন-কটন…

51 minutes ago

কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

স্ত্রী মৃত্যুর মামলায় কারাবাস ও রিমান্ড শেষে প্রায় সাত মাসের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে…

57 minutes ago

This website uses cookies.