Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ঘন কুয়াশার মাঝে ট্রাক-অটো চার্জার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু, গুরুতর আহত-৫

স্টাফ রিপোর্টার রংপুর:
নীলফামারীর জলঢাকায় ঘন কুয়াশার মাঝে ট্রাক-অটো চার্জার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় অটো চার্জার গাড়ির ড্রাইভারসহ ৫ যাত্রীকে।

আজ (২৯ জানুয়ারী) বুধবার সকালে পৌরসভার মন্তের ডাঙ্গায় (ডালিয়া-রংপুর রোড) এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাবনচুর শান্তিনগর বাজার সাবেক চৈতন্যের ঘাটের মৃত সিরাজুল ইসলামের ছেলে আঃ সালাম ( ৬২), কাজির হাটের ভুট্টু মামুদ (টগি) ছেলে রনি (২০)।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুই জনকে আসঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, আজ সকালে ঘন কুয়াশার মাঝে ট্রাক ও অটো চার্জার গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে। ট্রাক ও চার্জার অটো গাড়ী থানা হেফাজতে আছে।এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

editor

Recent Posts

হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে বাণিজ্যিক নৌপথে হামলার তীব্রতা

হরমুজ প্রণালির কাছে ২৪ ঘণ্টায় দুটি পৃথক ঘটনায় ক্ষেপণাস্ত্র বা প্রক্ষেপণের আঘাতে দুটি বাণিজ্যিক জাহাজ…

22 minutes ago

রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী

বান্দরবানের লামা থেকে চকরিয়ার মানিকপুর উচ্চ বিদ্যালয়ে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে গিয়ে রেশমি জন্নাত, হালিমাতুস…

2 hours ago

স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ

ফ্লোরিডায় স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণের পর ভোরের আকাশে জেলিফিশ আকৃতির এক দৃষ্টিনন্দন মেঘের সৃষ্টি…

2 hours ago

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কথা-কাটাকাটির জেরে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে…

2 hours ago

রোনালদোর আচরণ নিয়ে বিস্ফোরক সমালোচনা করলেন সাবেক সতীর্থ রুনি

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ ওয়েইন রুনি ক্রিস্টিয়ানো রোনালদোর সাম্প্রতিক কর্মকাণ্ড ও জাতীয় দলের ক্যাম্প ছাড়ার…

2 hours ago

সন্তান হারিয়ে ৫০ দিন পর কক্সবাজার ছাড়ল নিউজিল্যান্ডের পরিবার

সাগরে স্বপ্নের নৌযান ডুবে ১৬ বছর বয়সী সন্তান আলবার্টকে হারানোর পর ৫০ দিন কক্সবাজারে অবস্থান…

2 hours ago

This website uses cookies.