বগুড়া শেরপুর পুকুর থেকে বস্তা ভর্তি কিশোরের লাশ উদ্ধার
বগুড়া শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমুইন গ্রামে নিখোঁজের একদিন পর তামিম নামের ১৩ বছরের এক কিশোরের মৃতদেহ বস্তা ভর্তি অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, তামিম হাসান দক্ষিন আমুইন গ্রামের মোঃ মুকুল হোসেন এর পুত্র।
১০ই জুলাই ২০২৪ সকাল তারিখে রোজ বুধবার সকাল ০৮ ঘটিকায় ,তামিম হাসান খেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়, কিন্তু তামিম হাসান দুপুরে বাড়িতে ফিরে না আসলে, তামিমের মা বাড়ির চারপাশ সহ গ্রামের ভিতর এবং আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজি এক পর্যায় ১১ই জুলাই ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় একই গ্রামের আমবাড়ীয়া নামক, মোখলেছ মাস্টার এর পুকুর থেকে বস্তা ভর্তি অবস্থায় শিশুটির লাশ উদ্ধার হয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান শিশুটিকে গলায় রশি বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে, তবে হত্যার কারণ এখনো জানা যায়নি, কিন্তু হত্যাকারীকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ২০ পিস ইয়াবাসহ মো. রাজ্জাক খান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে…
গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ সিএনজিচালিত অটোরিকশার চালকরা শুক্রবার ভোর থেকে চট্টগ্রামের ষোলশহর এলাকায় সড়ক অবরোধ…
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নেতারা মক্কায় একটি ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন, যা…
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন…
হরমুজ প্রণালি বন্ধ রাখার ব্যাপারে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। দেশটির মতে, এটি কেবল সামরিক কৌশল নয়, বরং…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা…
This website uses cookies.