বগুড়ার শেরপুরে মাদ্রাসার রেজ্যুলেশন খাতা চুরির প্রতিবাদে সংবাদ সম্মেলন
বগুড়ার শেরপুরে নিশিন্দারা দাখিল মাদ্রাসার রেজ্যুলেশন খাতা স্বাক্ষরের নাম করে কৌশলে হস্তগত করে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি। এ ব্যাপারে শেরপুর থানা ও শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
২৫ জানুয়ারী (বুধবার) সকাল ১১ টায় উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নিশিন্দারা দাখিল মাদ্রাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিশিন্দারা দাখিল মাদরাসার সভাপতি মোহাম্মাদ আব্দুল আজিজ শেখ, নিশিন্দারা দাখিল মাদরাসার সুপার মোঃ শহীদুল ইসলাম, এবতেদায়ী শাখার শিক্ষক প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন, দাখিল শাখার শিক্ষক প্রতিনিধি মোছাঃ আসমাউল হুসনা, শিক্ষক প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী, অফিস সহকারী মিজানুর রহমানসহ স্থানীয় এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার সভাপতি বলেন, গত ২০২১ সালের ০৯ ডিসেম্বর এ মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বছরের ২২ জানুয়ারী বিকাল সাড়ে ৩ টায় মাদরাসার অফিস কক্ষে ম্যানিজিং কমিটির নির্ধারিত মিটিং শেষে রেজ্যুলেশন খাতা স্বাক্ষর নেওয়ার সময় নিশিন্দারা দাখিল মাদরাসার অভিভাবক সদস্য মোঃ আলতাব হোসেন বিপ্লব (৫২) স্বাক্ষর প্রদান করা কালে সু-কৌশলে রেজ্যুলেশন খাতা নিয়ে অফিস কক্ষ ত্যাগ করে। নিরাপত্তা কর্মী শিহাব উদ্দিন তার কাছে রেজ্যুলেশন খাতা ফেরত চাইলে সে দিতে অস্বীকৃতি জানিয়ে নিরাপত্তা কর্মিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মটরসাইকেল যোগে রেজ্যুলেশন খাতা নিয়ে চলে যায়।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্তুপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…
স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…
মোঃ পলাশ সালমান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…
This website uses cookies.