Header Premium (728×90)

নওগাঁয় চোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বাজার বণিক সমিতির

মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে এক চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বাজার বণিক সমিতি এবং স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বিকাল ৫টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত রামপুরা হাট বাজারে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বণিক সমিতির সভাপতি মো. সাদ্দাম হোসেন জানান, ওই ইউনিয়নের পূর্ব তাহেরপুর নামক এলাকার আব্দুল লতিফের ছেলে নৈশ প্রহরী মো. ফারুক হোসেন একজন দাগি চোর। সে রামপুরা বাজার বণিক সমিতির নৈশ প্রহরী থাকাকালীন নিজে বিভিন্ন দোকানে চুরি করে আসছিল। গত বছরের ১লা এপ্রিল চুরি মালামাল সহ সিসি টিভি ফুটেজে হাতেনাতে ধরা পড়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুল আলম লাকি, ইউপি সদস্য রফিকুল ইসলামসহ গ্রামপুলিশ মিলে তার বাড়িতে তল্লাশী চালালে ১১৫টি দোকনের নকল চাবিসহ বিভিন্ন দোকানের চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। একপর্যায়ে ইউপি পরিষদে তার বিরুদ্ধে চুরির প্রমানসহ তার নিকট ২লক্ষ টাকা জরিমানা করা হলে জরিমানার টাকা আদায়ে পরিষদ অপারগতা প্রকাশ করে থাকেন। এমন্তবস্থায় চোর ফারুক হোসেন ওই বাজারে একটি দোকান খুলে বাজার বণিক সমিতির ব্যবসায়ী নেতাদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসে। সে সমিতির কোন অনুমোদন ছাড়া দোকান স্থাপন করেছে। বর্তমানে সমিতির কার্যকরী পরিষদ ও সকল সদস্য উক্ত চোরকে বাজার থেকে উচ্ছেদ ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

এবিষয়ে বাজারের ব্যবসায়ী মো. সারোয়ার হোসেন জানান, প্রায় ১বছর আগে সে আমার দোকান থেকে প্রায় সাড়ে ৩লক্ষ টাকা চুরি করেন। আমি সহ ওই বাজারের বেশ কয়েকজনকে সে পথে বসিয়েছে। এসময় সংবাদ সম্মেলনে বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবু, সাবেক ইউপি সদস্য মো. তোফাজ্জল হোসেন, ব্যবসায়ী মো. হেলাল ফারাজী, কোষাধক্ষ্য মো. সারোয়ার হোসেন, মার্কেট মালিক মো. আবু তালেব, পল্লি চিকিৎসক ডা. ইসমাইল হোসেন সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

selim

Recent Posts

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর। বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী বাবা-ছেলেকে কারাগারে…

4 days ago

নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন,

স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ…

4 days ago

ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১

ফখরুল আলম সাজু ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টর…

6 days ago

ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকাতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে…

6 days ago

সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলা মতিগঞ্জে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ…

6 days ago

২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার

মোঃ পলাশ সালমান ​কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া…

6 days ago

This website uses cookies.