কক্সবাজারের চকরিয়ায় সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে পানিবন্দি ও বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন। এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে উপজেলার বন্যাদুর্গত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন, উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সিভিল জজ এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীদের যৌথ অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চকরিয়া আদালত চত্বরে আইনজীবী সমিতির কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াছ আরিফ, অ্যাডভোকেট মীর হোছাইন টিটু, অ্যাডভোকেট মিজবাহ উদ্দীন, অ্যাডভোকেট ডলি সিদ্দিকী, অ্যাডভোকেট মনোহর আলম, অ্যাডভোকেট এএম ওমর আলী, অ্যাডভোকেট নোমান অভি এবং অ্যাডভোকেট আসাদুজ্জামান জিসান। এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য, আইনজীবী সহকারী ও আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
চকরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো আইনজীবী সমিতি প্রাতিষ্ঠানিকভাবে দুর্যোগের সময় আর্তমানবতার সেবায় এভাবে এগিয়ে এলো। এ প্রসঙ্গে চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বলেন, মাতামুহুরি নদীর ঢলে যখন সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে, তখন আমরা ঘরে বসে থাকতে পারিনি। আইনজীবী ও আইন অঙ্গনের সংশ্লিষ্ট সবার অর্থায়নে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। তিনি আরও জানান, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য সহায়তা পেয়ে বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দের ছাপ লক্ষ্য করা গেছে।
টাঙ্গাইলের সখীপুরে লুপাস নেফ্রাইটিসে আক্রান্ত হয়ে সাদিয়া আক্তার নামে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু…
রংপুরের চাঞ্চল্যকর ও আলোচিত মামলাগুলোর দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত…
ঢাকার কেরানীগঞ্জে সাত দিন ধরে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে স্থানীয় শিল্পকারখানা ও কলকারখানা…
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু…
মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারির ঘটনায় গুরুতর আহত আলমগীর হোসেন (২৭) নামের এক যুবক চিকিৎসাধীন…
সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত সাত মাসে ঢাকাসহ…
This website uses cookies.