Header Premium (728×90)

পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে চলমান আন্দোলন, প্রশ্নপত্রে ভুল এবং বিভিন্ন মন্তব্যের প্রেক্ষিতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন কীভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া যায় এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলা করা যায়। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজনের বিষয়ে সরকার শুরু থেকেই সতর্ক ছিল উল্লেখ করে তিনি বলেন, কোথাও পরীক্ষাকেন্দ্রে পানি ওঠার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি কুমিল্লাসহ কয়েকটি এলাকার কথা উল্লেখ করেন।

কোনো পরীক্ষার্থী যদি প্রশাসনিক গাফিলতির কারণে ক্ষতিগ্রস্ত হয়, তবে তথ্য যাচাই করে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও মন্ত্রী আশ্বাস দেন। তিনি জানান, এ জন্য পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব কেন্দ্রে সমস্যা বা ভুলত্রুটি হয়েছে, সেখানে আইন অনুযায়ী পুনঃপরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, তোমরা পড়ার টেবিলে ফিরে যাও। তোমরাই দেশের ভবিষ্যৎ। কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে

বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…

36 seconds ago

চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো

প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানা এবং ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর অপরাধে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন…

3 minutes ago

শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হয়েছে।…

9 minutes ago

আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি আজ বেলা ১১টায় সরাসরি সম্প্রচার…

45 minutes ago

উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর সাত মাস পর উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, বিদ্যুৎ, পানি ও…

50 minutes ago

বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল ছুড়েছে। এর মধ্যে…

1 hour ago

This website uses cookies.