জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, জেলা পরিষদের প্রশাসক আলী আহমদ, জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ৫ আগস্ট জুলাই শহীদ দিবস এবং ১৬ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস মাগুরায় যথাযথভাবে পালিত হবে। এই দিবসগুলো উদযাপনের অংশ হিসেবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হবে। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, মোনাজাত ও প্রার্থনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি সফলভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, এই আন্দোলন আমাদের জন্য অনুপ্রেরণার বড় উৎস। ছাত্র-জনতার তীব্র প্রতিবাদের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এ সময় বক্তারা আক্ষেপ করে বলেন, এই আন্দোলনে দেশ অনেক মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছে, অনেক মা হারিয়েছেন তার সন্তান এবং অনেক বাবা হারিয়েছেন তার সন্তানকে। ৫ আগস্টের স্মৃতি দেশ ও জাতি কখনোই ভুলবে না বলেও সভায় উল্লেখ করা হয়।
তানভীর তন্ময় পরিচালিত বাংলাদেশি নাটক ‘প্রথম প্রেমের গল্প’ পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’ থেকে গল্প হুবহু নকলের…
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি রুটে ১০৭টি ফ্লাইট ব্যাহত হয়েছে, যা ১৬…
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ হলো আজ। রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে তৈরি এই…
নোয়াখালীর সেনবাগে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে…
বাংলাদেশ ফুটবল লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে জয় তুলে নিয়েছে মোহামেডান এসসি ও বসুন্ধরা কিংস। মানিকগঞ্জে…
দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় আসার পর বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনে ক্লিন…
This website uses cookies.