Header Premium (728×90)

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ ব্যানারে রাজধানীর উত্তরা ও সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করেন। একই দাবিতে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, রংপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলাতেও শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা হলে পথে পুলিশের বাধার মুখে পড়েন। এসময় তারা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানসহ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এই কর্মসূচিতে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ ও তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এ মুহূর্তে তিনি কোনো সাক্ষাৎকার দেবেন না। তিনি বলেন, “এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই। আমি ইন্টারভিউ দেব না, সংসদে প্রশ্নোত্তরের জবাব দেব। সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই, তারপর ইন্টারভিউ দেবো।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

আজ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জন্মদিন

বিশ্বসংগীতের অন্যতম সফল শিল্পী মাইকেল জ্যাকসনের আজ জন্মদিন। সংগীত ও নৃত্যের জাদুকর হিসেবে পরিচিত এই…

3 minutes ago

৯/১১-কে ‘সন্ত্রাসী হামলা’ না বলার নির্দেশ নিয়ে সিবিসির সমালোচনা

৯/১১ হামলার ২৫তম বার্ষিকীর আগে ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ না করার পরামর্শ দিয়ে তীব্র…

19 minutes ago

৭০ লাখ টাকায় নির্মিত অতিথিশালা, ১৪ বছরেও পর্যটকশূন্য

অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায় পর্যটকদের থাকার জন্য ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত অতিথিশালাটি…

31 minutes ago

হালান্ড ও চেরকির জোড়া গোল, ক্রিস্টাল প্যালেসকে ৪-১ ব্যবধানে ওড়াল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। দলের জয়ে…

36 minutes ago

অপ্রাপ্তবয়স্কদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ক্ষতিকর প্রভাবের অভিযোগে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের করা মামলা নিষ্পত্তিতে বড় ধরনের…

45 minutes ago

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ…

47 minutes ago

This website uses cookies.