Header Premium (728×90)

অপ্রাপ্তবয়স্কদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম

ফেসবুক ও ইনস্টাগ্রামে অপ্রাপ্তবয়স্কদের আসক্তি ও ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে বড় ধরনের পরিবর্তন আনতে সম্মত হয়েছে মেটা। যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের করা একটি মামলা নিষ্পত্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই সমঝোতার আওতায় মেটা সর্বোচ্চ ১৮ বিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে। তবে চুক্তিটি কার্যকর হতে এখনো আদালতের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন রয়েছে। অনুমোদন পেলে এর বেশিরভাগ শর্তাবলী আগামী ১০ বছরের জন্য বলবৎ থাকবে।

মামলায় অভিযোগ করা হয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ফলে শিশু-কিশোরদের সম্ভাব্য মানসিক ক্ষতির বিষয়ে জানা থাকা সত্ত্বেও মেটা তাদের প্ল্যাটফর্মগুলো এমনভাবে তৈরি করেছে যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় এতে বুঁদ হয়ে থাকে। এছাড়া অভিভাবকদের অজান্তে শিশুদের তথ্য সংগ্রহ এবং চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (সিওপিপিএ) লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অবশ্য এই সমঝোতায় মেটা তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে দিনে সর্বোচ্চ দুই ঘণ্টার ব্যবহারসীমা ডিফল্ট হিসেবে নির্ধারণ করা থাকবে। দুটি প্ল্যাটফর্ম মিলিয়েই এই সময় গণনা করা হবে। কোনো কিশোর বা কিশোরী ৬০ ও ৯০ মিনিট অ্যাপ ব্যবহার করলে তাদের সতর্কবার্তা পাঠানো হবে এবং এরপর প্রতি ১৫ মিনিট পর পর বিরতি নেওয়ার প্রম্পট দেখানো হবে। অভিভাবকের অনুমতি ছাড়া কোনোভাবেই এই দৈনিক সময়সীমা অতিক্রম করা যাবে না।

পাশাপাশি, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত 'নাইট মোড' চালুর মাধ্যমে অ্যাপ ব্যবহারের সুযোগ বন্ধ রাখা হবে। এছাড়া স্কুলের সময়ে নোটিফিকেশন নিয়ন্ত্রণ, অ্যালগরিদমনির্ভর ফিড এড়ানোর সুযোগ প্রদান এবং বয়স যাচাইকরণ প্রযুক্তির উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো বাস্তবায়নেও সম্মত হয়েছে মেটা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

৯/১১-কে ‘সন্ত্রাসী হামলা’ না বলার নির্দেশ নিয়ে সিবিসির সমালোচনা

৯/১১ হামলার ২৫তম বার্ষিকীর আগে ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ না করার পরামর্শ দিয়ে তীব্র…

15 minutes ago

৭০ লাখ টাকায় নির্মিত অতিথিশালা, ১৪ বছরেও পর্যটকশূন্য

অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায় পর্যটকদের থাকার জন্য ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত অতিথিশালাটি…

28 minutes ago

হালান্ড ও চেরকির জোড়া গোল, ক্রিস্টাল প্যালেসকে ৪-১ ব্যবধানে ওড়াল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। দলের জয়ে…

33 minutes ago

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ…

43 minutes ago

মৌলভীবাজারের সবুজে সোনালি চন্দ্রপ্রভার হলুদ উৎসব

মৌলভীবাজার শহরের সৈয়দ মুজতবা আলী সড়ক ও সরকারি উচ্চবিদ্যালয় মাঠ এখন চন্দ্রপ্রভা ফুলের হলুদ-সোনালি আভা…

49 minutes ago

সরকারি কলেজে শিক্ষক সংকট ও শিক্ষার মানোন্নয়নের চ্যালেঞ্জ

সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা শিক্ষার মানোন্নয়নের প্রধান অন্তরায়। মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে…

1 hour ago

This website uses cookies.