Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা

তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:

দীর্ঘ সাত বছর পর ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে, সর্বশেষ ২০১৮ সালের ২২ অক্টোবর ৩৯৫ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ওই কমিটিতে সালা উদ্দিন মামুনকে সভাপতি এবং মোরশেদ আলম মিলনকে সাধারণ সম্পাদক করা হয়েছিল, এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও আর কোনো নতুন কমিটি গঠন করা হয়নি।

দলীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালে নতুন কমিটি দেওয়ার পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন হয়নি, তবে সাম্প্রতিক সময়ে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নতুন কমিটি গঠনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

ইতোমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় উঠে এসেছে, সম্ভাব্য প্রার্থীদের ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

সভাপতি পদে আলোচনায় রয়েছেন:
কাজী নজরুল ইসলাম দুলাল (সিনিয়র যুগ্ম সম্পাদক), জাকের হোসেন রিয়াদ (সাংগঠনিক সম্পাদক) এবং জুয়েল পাটোয়ারী (যুগ্ম সাধারণ সম্পাদক)।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন:
রশিদ আহমদ মজুমদার (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ মেজবাহ উদ্দিন মিয়াজী (সদস্য), মোঃ সাইফুল ইসলাম জিকু (যুগ্ম সম্পাদক), আরিফুল ইসলাম সুমন (দপ্তর সম্পাদক) এবং দেলোয়ার হোসেন (আহ্বায়ক, সাবেক ফেনী সদর উপজেলা ছাত্রদল)।

দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের সম্ভাবনায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে, এখন কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ফেনী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

saju

Recent Posts

রাজধানীর ঢাকার পর চট্টগ্রামেও এআই ক্যামেরা

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম…

2 hours ago

সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান, তারাব পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং…

2 hours ago

ফুলগাজীতে ঔষধ ফার্মেসিতে চুরির অভিযোগে ১ যুবক আটক

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…

8 hours ago

১২ মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত পেলেন সেলিনা হায়াৎ আইভী

ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…

8 hours ago

পদ্মা নদীতে আবারও বাস পড়ল

ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…

8 hours ago

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…

8 hours ago

This website uses cookies.