Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ঝালকাঠিতে হৃদয় বিদারক ঘটনা কৃষকদল নেতার মাছের ঘেরে বিষ, লক্ষাধিক টাকার ক্ষতি

ডেস্ক রিপোর্ট:

ঝালকাঠিতে এক হৃদয় বিদারক ঘটনার জন্ম দিয়েছে দুর্বৃত্তদের নৃশংসতা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ নান্না খলিফার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে সংবাদকর্মীদের কাছে নিজের দুঃখভরা অভিজ্ঞতা তুলে ধরে।

তিনি জানান, দীর্ঘদিন ধরে সরকারি লিজ নিয়ে তিনি ওই পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

কিন্তু বিগত সরকারের সময় জোরপূর্বক তার কাছ থেকে পুকুরটি দখল করা হয়। নানা প্রতিকূলতা পেরিয়ে গত ৫ আগস্টের পর তিনি আবারও নতুন করে আশা নিয়ে মাছ চাষ শুরু করেন। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় এক রাতেই।

তার অভিযোগ, সম্প্রতি এলাকায় মাদক ব্যবসায়ীদের তৎপরতা বেড়ে যাওয়ায় তিনি এর প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা বৃহস্পতিবার গভীর রাতে তার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। সকালে ঘেরে গিয়ে তিনি দেখতে পান সব মাছ মরে ভেসে উঠেছে। মুহূর্তেই তার কয়েক মাসের শ্রম আর বিনিয়োগ পানিতে ভেসে যায়।

ক্ষতিগ্রস্ত নান্না খলিফা বলেন, আমি শুধু আমার অধিকার আর এলাকার নিরাপত্তার জন্য কথা বলেছিলাম। তারই প্রতিশোধ নিতে আমার সব শেষ করে দিল। তার কণ্ঠে তখন অসহায়ত্ব আর ক্ষোভের মিশ্র প্রতিধ্বনি।

ঘটনার পরপরই তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

সদর থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ দায়েরের পর তদন্ত করে দোষীদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই নির্মম ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। অনেকেই মনে করছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি হলে সাধারণ কৃষক ও মৎস্যচাষীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়বেন।

একটি রাত, এক ফোঁটা বিষ—আর তাতেই ভেঙে গেল এক কৃষকের স্বপ্ন, নিভে গেল তার পরিশ্রমের আলো।

saju

Recent Posts

বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে সরকারের আশ্বাসে শান্ত সিজেপি

বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের আশ্বাসে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর…

1 minute ago

ইউরোপে রেকর্ড ভাঙতে পারে এবারের দাবানল, সতর্কবার্তা ইইউর

ইউরোপে এবারের দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন…

13 minutes ago

ফ্রান্সে স্মার্ট পরিবহন বিষয়ক প্রশিক্ষণে এআইইউবি প্রতিনিধিদল

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এসওএইচও ইরাসমাস+ প্রকল্পের আওতায় ফ্রান্সে ‘স্মার্ট পরিবহন’ বিষয়ক পাঁচ দিনব্যাপী এক…

14 minutes ago

সাগরে নিম্নচাপ: ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির পূর্বাভাস

সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর…

17 minutes ago

মেঘনা তীরে অবৈধ হোটেল, সরকারি অনুমতির তোয়াক্কা নেই

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকায় সরকারি কোনো অনুমোদন ছাড়াই মেঘনা নদীর তীর দখল…

29 minutes ago

তেল ছাড়া লেমন সয়ামিট তৈরির সহজ রেসিপি

তেল ছাড়া লেমন সয়ামিট তৈরির জন্য সয়ামিট লবণ–পানিতে ভিজিয়ে ফুলে ওঠার পর পানি ঝরিয়ে নিতে…

46 minutes ago

This website uses cookies.