Header Premium (728×90)

Categories: শিক্ষা

ফ্রান্সে স্মার্ট পরিবহন বিষয়ক প্রশিক্ষণে এআইইউবি প্রতিনিধিদল

ফ্রান্সে অনুষ্ঠিত ‘স্মার্ট পরিবহন’ বিষয়ক পাঁচ দিনব্যাপী এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর একটি প্রতিনিধিদল। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এসওএইচও ইরাসমাস+ প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। গত ১৫ থেকে ১৯ জুন ২০২৬ পর্যন্ত ফ্রান্সের ইউনিভার্সিটি লিওঁ ২-এর অধীন আইইউটি লুমিয়ের লিওঁ ২-এ এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে এআইইউবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন প্রকৌশল অনুষদের পরিচালক অধ্যাপক ড. মো. সানিয়াত রহমান জিশান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. চৌধুরী আকরাম হোসেন এবং প্রকৌশল অনুষদের বিশেষ সহকারী জনাব আবির আহমেদ। বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া ও ভিয়েতনামের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নেন। টেকসই ও স্মার্ট পরিবহন ব্যবস্থার উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে অংশগ্রহণকারীদের স্বাগত জানান ইউনিভার্সিটি লিওঁ ২-এর স্থানীয় প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক আইশা সেখারি সেকলৌলি। এ সময় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক মিস ইনেস ফ্লোরা নেগ্রিনি সান্দেজ প্রশিক্ষণ কার্যক্রমের সামগ্রিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও লজিস্টিক সহায়তার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা ইউনিভার্সিটি লিওঁ ২-এর বিশেষজ্ঞ শিক্ষকদের অধীনে বিভিন্ন বক্তৃতা, কর্মশালা ও আলোচনা সভায় অংশ নেন।

প্রশিক্ষণ সেশনগুলোতে ড. থানহা-হা বারগাস টেকসই গণপরিবহন, পর্যটনে মোবিলিটি-অ্যাস-আ-সার্ভিস এবং কৌশলগত পরিবহন কাঠামো নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, টেকসই পর্যটন পরিবহনের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে কথা বলেন অধ্যাপক আইশা সেখারি সেকলৌলি ও ড. নিজার হাউস। এছাড়া স্মার্ট নগর পরিবহন সমাধান এবং টেকসই পরিবহন ব্যবস্থায় ডেটা বিশ্লেষণের গুরুত্বের বিষয়টি তুলে ধরেন অধ্যাপক ইয়াসিন উজরুত। শিল্পখাতের বিশেষজ্ঞদের সহায়তায় অনুষ্ঠিত এসব সেশন থেকে অংশগ্রহণকারীরা কার্বন নিঃসরণ মূল্যায়ন, পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা নির্বাচন এবং দায়িত্বশীল পর্যটন উন্নয়নের বিভিন্ন ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে লিওঁ শহর থেকে কিছুটা দূরে অবস্থিত ভিল দ্য বোঝোলে একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার টেকসই পর্যটন উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য ও পরিবেশবান্ধব উদ্যোগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে ইউনিভার্সিটি লিওঁ ২-এর মিস ইনেস ফ্লোরা নেগ্রিনি সান্দেজ, মিস নিলুফার ফাতেমিপানাহ এবং মিস থাইস চিয়ানকা মাচাদো গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও লজিস্টিক সহায়তা প্রদান করেন। এআইইউবি কর্তৃপক্ষ জানায়, এসওএইচও ইরাসমাস+ প্রকল্পের এই আন্তর্জাতিক প্রশিক্ষণ তাদের বৈশ্বিক অংশীদারিত্ব সম্প্রসারণ, গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

মৌলভীবাজারে সেলাই প্রশিক্ষণ শেষে ২৫ জনকে অনুদান ও সনদ প্রদান

মৌলভীবাজারে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়িত কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীকে সনদ…

1 minute ago

দিনাজপুর অঞ্চলের অবকাঠামো উন্নয়নে ১৪৯২ কোটি টাকার প্রকল্প

বৃহত্তর দিনাজপুরের গ্রামীণ পরিবহন ও অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৪৯২ কোটি ৫০ লাখ টাকার একটি…

2 minutes ago

আইইউবিএটিতে চারটি নতুন আইইইই চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের আওতায় চারটি নতুন চ্যাপ্টার…

11 minutes ago

বৈদেশিক লেনদেনে নতুন ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক আনল বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক লেনদেন ব্যবস্থাকে আধুনিক ও সহজলভ্য করতে নতুন ব্যাংক-ইন্টারমিডিয়েটেড ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে বাংলাদেশ…

16 minutes ago

জাতিসংঘে ফ্রান্সের সমালোচনার জেরে মার্কিন কূটনীতিকদের ওয়াকআউট

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন মানবাধিকারের রেকর্ড নিয়ে ফ্রান্সের সমালোচনার জেরে সভা বর্জন করেছেন যুক্তরাষ্ট্রের…

17 minutes ago

আইসিটির বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানাল হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচারিক মানদণ্ড নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।…

27 minutes ago

This website uses cookies.