Header Premium (728×90)

Categories: জাতীয়

মৌলভীবাজারে সেলাই প্রশিক্ষণ শেষে ২৫ জনকে অনুদান ও সনদ প্রদান

মৌলভীবাজারে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়িত অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলার মাতারকাপনস্থ এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই সনদ বিতরণ ও প্রশিক্ষণোত্তর অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সিলেটের পরিচালক মো. শহীদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক, জেলা প্রশাসনের সহকারী কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে জেলার সাতটি উপজেলার মোট ২৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে, তাদের আত্মকর্মসংস্থানের পথ সুগম করার লক্ষ্যে প্রত্যেককে সেলাই মেশিন কেনার জন্য প্রশিক্ষণোত্তর ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিয়মিত বিভিন্ন বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। এই উদ্যোগ প্রশিক্ষণার্থীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি সমাজে মর্যাদাপূর্ণ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…

3 minutes ago

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

20 minutes ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

42 minutes ago

ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…

51 minutes ago

৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…

53 minutes ago

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…

60 minutes ago

This website uses cookies.