Header Premium (728×90)

জেলা/স্থানীয়

অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (৭ ফেব্রুয়ারি) শনিবার ভোর ৪টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

স্থানীয় লোকজন জানান, ভোরের দিকে হঠাৎ বাজার এলাকায় আগুন দেখা যায়। সাহ্‌রি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠা লোকজন আগুন দেখতে পেয়ে বাজারের দিকে ছুটে যান। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এরই মধ্যে আগুনে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ী লালচাঁদ বলেন, রাত ১২টায় দোকান বন্ধ করে বাড়িতে গেছি। সাহ্‌রির জন্য উঠছি, বাজার মসজিদের মাইকে অ্যালার্ম শুনি বাজারে আগুন লাগছে। এসে দেখি সব পুড়ে ছাই। আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একটা মালামালও পাইনি, সব পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো মনজু মিয়া, লালচাঁদ ও বাবলু মিয়ার। আগুনে তাঁদের দোকানের মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাটের পাশের স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী নাহিবুল ইসলাম বলেন, ‘সাহ্‌রি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছিলাম। হঠাৎ “আগুন আগুন” চিৎকার শুনে বাজারে ছুটে যাই। গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তাপ এত বেশি ছিল যে কেউ কাছে যেতে পারছিল না।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হিরো ইসলাম জানান, বিড়াবাড়ি বাজারে আগুন লাগার খবর তাঁরা পান ভোর ৪টা ১৭ মিনিটে। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে রওনা দেওয়া হয়। তবে পরে আবার ফোনে জানানো হয় আগুন নিভে গেছে। তাই মাঝপথ থেকেই ফিরে আসতে হয়েছে।

editor

Recent Posts

লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি

শৈশবের রূপকথার বই থেকে শুরু করে লোরকার কবিতা এবং অ্যান কারসনের গদ্য—নিজের সৃষ্টিশীল যাত্রার পেছনে…

8 minutes ago

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। দণ্ড কার্যকরের আগে…

11 minutes ago

যুক্তরাষ্ট্রে ৩ বছর অপেক্ষার পর গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী

তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেয়েছেন ঢালিউডের জনপ্রিয়…

13 minutes ago

ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন জরিপ অনুযায়ী, দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার এখন ঋণগ্রস্ত।…

36 minutes ago

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

মাদকবিরোধী অভিযানের নামে গেণ্ডারিয়ায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, তা ত্রাসের…

54 minutes ago

সিভিতে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ…

1 hour ago

This website uses cookies.