স্টাফ রিপোর্টার
রংপুর:
জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর মহানগর দ্বি-বার্ষিক (২০২৫–২০২৭) কার্যনির্বাহী কমিটিতে মোঃ মানিক মিয়াকে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুমোদিত এই কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ এই পদে মনোনীত করা হয়। দায়িত্ব পাওয়ায় সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
মোঃ মানিক মিয়া বর্তমানে নিউজ টিভি ৬৪ ও দৈনিক নাসা নিউজ এর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে মোঃ মানিক মিয়া বলেন, সংগঠনের প্রতি আস্থা রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি সাংবাদিকদের অধিকার রক্ষা ও সংগঠনের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কুমিল্লার বরুড়া উপজেলায় প্রায় ১৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে বিজরা বাজার-রহিমানগর সড়ক নির্মাণকাজে ব্যাপক…
দুর্গাপূজার আনন্দের মধ্যেই বিপাকে তারকা দম্পতি অজয় দেবগণ ও কাজল। নিয়ম না মেনে নির্মাণকাজ চালানোর…
কলকাতার তোরবাগান পূজামণ্ডপে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫…
বাংলালিংকের নির্দিষ্ট ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই স্টারলিংক মোবাইল সুবিধা ব্যবহারের…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…
This website uses cookies.