পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াইকে সামনে রেখে বার্সেলোনার স্কোয়াডে বড় চমক দিয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক। রক্ষণভাগে চোটের কারণে সৃষ্ট সংকট সামাল দিতে ১৮ বছর বয়সী তরুণ সেন্টার-ব্যাক অ্যালেক্স ক্যাম্পোসকে প্রথমবারের মতো মূল দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে দলে ফিরেছেন মিসরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। মঙ্গলবার বাংলাদেশ সময় দিয়াগত রাত ১টায় পিএসজির মাঠে তাদের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি।
বর্তমানে রক্ষণভাগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কোচ ফ্লিক। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, জুলস কুন্দে এবং এরিক গার্সিয়ার চোটের কারণে বাধ্য হয়েই বিকল্প খেলোয়াড় খুঁজতে হচ্ছে তাকে। এমন পরিস্থিতিতে তরুণ ডিফেন্ডার ক্যাম্পোসের ওপর আস্থা রেখেছেন কোচ। ১৮৫ সেন্টিমিটার উচ্চতার এই তরুণ ডিফেন্ডারের অন্যতম বড় শক্তি হলো লং পাসে আধিপত্য বিস্তার। সেই সঙ্গে বল পায়ে আত্মবিশ্বাস, নিখুঁত পাস এবং রক্ষণভাগ থেকে আক্রমণ তৈরির দক্ষতায় তিনি বেশ নজর কেড়েছেন। চলতি মৌসুমে তিনি হেড থেকে একটি গোলও করেছেন।
স্পেনের আইটোনা শহরে জন্ম নেওয়া ক্যাম্পোসের ফুটবলের হাতেখড়ি হয়েছিল অ্যাটলেটিক সেগ্রে ক্লাবে। ২০২১ সালের গ্রীষ্মে তিনি বার্সেলোনার একাডেমিতে যোগ দেন। ২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনা অ্যাটলেতিকের হয়ে সেন্ট অ্যান্ড্রিউ স্টেডিয়ামে নিজের প্রথম অফিসিয়াল ম্যাচ খেলেন তিনি। কোচ জুলিয়ানো হাউস বেলেত্তির অধীনে নিয়মিত পারফর্ম করে তিনি দলের রক্ষণভাগের অন্যতম সদস্য হয়ে উঠেছেন। গত শনিবার উতেবোর বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচেও তিনি প্রথম একাদশে ছিলেন, যা দলের টানা পঞ্চম জয় ছিল।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে ফ্লিক তাকে প্রথমবারের মতো সিনিয়র দলের অনুশীলনে ডেকেছিলেন। তার দক্ষতা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে ২০২৫ সালের জুলাইয়ে বার্সেলোনা তার সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত নতুন চুক্তি করে, যেখানে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। পিএসজির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ইউরোপের বড় মঞ্চে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ এসেছে তরুণ এই ডিফেন্ডারের সামনে। এখন দেখার বিষয়, কোচের এই আস্থার প্রতিদান তিনি মাঠে কতটা দিতে পারেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়…
সৌদি আরবে বাংলাদেশি নারী পরিচ্ছন্নতাকর্মী সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পরিবারের সঙ্গে শেষবার ফোনে…
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। পূজার ছুটিতে স্বজনদের কাছে…
চট্টগ্রামের জেমসেন হলে দুর্গাপূজার অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের চেয়ে বাংলাদেশে পূজার…
শেরপুরের ঝিনাইগাতীর ঘোষগাঁও এলাকায় দুর্গাপূজা উপলক্ষে মনোজ্ঞ আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর বাজারে চোরাচালানের গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে…
This website uses cookies.