শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কেন্দ্রীয় কালীমন্দির সার্বজনীন পূজামণ্ডপ, তেরোহাতি সার্বজনীন পূজামণ্ডপ ও সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তাহসিনা রুশদীর লুনা বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। ধর্মীয় উৎসবে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। তিনি ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি পূজামণ্ডপের পরিবেশ সুন্দর রাখা ও উৎসবের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানীনগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্ত্তী তুষার, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়ে দেশটির কর্তৃপক্ষ কোনো বিস্তারিত তথ্য দেয়নি বলে…
অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেলেও বর্তমানে অভিনয়কে ক্যারিয়ারের দ্বিতীয় পছন্দ হিসেবে দেখছেন সাদিয়া জাহান প্রভা। বর্তমানে…
নরসিংদীর মাধবদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন।…
ফেক নিউজ ও বিকৃত তথ্য নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার সাথে আইনি ভারসাম্যের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য…
সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। উপজেলাজুড়ে ৫৭টি…
অনিবার্য কারণবশত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।…
This website uses cookies.