মোঃ মনির মন্ডল
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
মঙ্গলবার (২০ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দরুদ আলী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তার বিরুদ্ধে এর আগেও গরু ও মহিষ চুরির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, বিগত আওয়ামী লীগের সময় তিনি ইউপি সদস্য থাকাকালে বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পাংশা মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার চুরি করা ছাগল পাচারের উদ্দেশ্যে একটি গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন দরুদ আলী। এ সময় উপজেলার একটি পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। পরে চোরাই ছাগলসহ তাকে পাংশা মডেল থানায় নিয়ে আসা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“ছাগল চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য দরুদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ…
সুনামগঞ্জের ছাতক উপজেলার একটি ফিশারি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে…
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাতজনকে ভ্রাম্যমাণ…
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার…
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি প্রাইভেটকার ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জন…
দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।…
This website uses cookies.