Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানে ৭ জন মাদক সেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে

মোঃ মনির মন্ডল
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বালিয়াকান্দি উপজেলা সদরের তালপট্রি মাদ্রাসা মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। অভিযানে সেনাবাহিনী ও বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—
১. মো. নাসির মিয়া (মৃত রুস্তম মিয়ার ছেলে), গ্রাম: মিয়াপাড়া, বালিয়াকান্দি সদর ইউনিয়ন
২. মো. শোভন মোল্লা (রহিম মোল্লার ছেলে), গ্রাম: শ্রীপুর
৩. মো. করিম মিয়া (মৃত কুরবান আলীর ছেলে), গ্রাম: বালিয়াকান্দি
৪. সনজিত (শিশ সমাদ্দারের ছেলে), গ্রাম: উত্তর বালিয়াকান্দি
৫. মো. হাবিব মিয়া (সিদ্দিক মিয়ার ছেলে), গ্রাম: বালিয়াকান্দি
৬. মো. কামরুল ইসলাম (জালাল মিয়ার ছেলে), গ্রাম: জাবরকোল
৭. সাব্বির আহমদ (আ. রহিমের ছেলে), গ্রাম: বালিয়াকান্দি
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ৭টি পৃথক মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলায় আসামিদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত ৩ দিনের কা’রা’দণ্ড ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের বক্তব্য এ সময় উপজেলা প্রশাসন জানায়, সমাজ থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

saju

Recent Posts

ব্যবসায়ীর সঙ্গে বিয়ের গুঞ্জনে নীরব নায়িকা পূজা চেরী

দেশের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন চিত্রনায়িকা পূজা চেরী—এমন গুঞ্জন শোবিজে ছড়িয়ে পড়েছে।…

22 minutes ago

সড়ক ও বাঁধ রক্ষায় বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে পরিবেশবান্ধব বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের জন্য অর্থ ও…

26 minutes ago

জ্বালানি সংকট নিরসনে ৯০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের দাবি জামায়াতের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া ১০ দফা সুপারিশ ৯০ দিনের…

37 minutes ago

শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন নীতিমালা ও শর্তাবলী জারি

শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা প্রকাশ করা হয়েছে। নতুন নিয়মে গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম ৩ লাখ…

39 minutes ago

দুই স্ত্রীর হাতাহাতির ঘটনায় জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান

মিশরের উত্তর উপকূলের একটি পর্যটন এলাকায় দুই স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনায় জ্ঞান হারিয়েছেন মিশর জাতীয়…

41 minutes ago

মেলান্দহে ইয়াবাসহ কৃষকদল নেতা আটক, দল থেকে বহিষ্কারের পর কারাগারে

জামালপুরের মেলান্দহে ২০ পিস ইয়াবাসহ আটক হওয়া এক কৃষকদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা…

42 minutes ago

This website uses cookies.