শেয়ারবাজারে মার্জিন ঋণের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রবর্তন করা হয়েছে। সোমবার রাতে এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন এই বিধিমালা অনুযায়ী, এখন থেকে কোনো বিনিয়োগকারীর অ্যাকাউন্টে ন্যূনতম ৩ লাখ টাকা বিনিয়োগ না থাকলে তিনি মার্জিন ঋণ সুবিধা পাবেন না। এছাড়া মার্জিন ঋণের সর্বোচ্চ অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:১। অর্থাৎ, একজন বিনিয়োগকারীর নিজস্ব ১ লাখ টাকা মূলধন থাকলে তিনি শেয়ার কেনার জন্য আরও ১ লাখ টাকা ঋণ নিতে পারবেন।
নতুন এই বিধিমালায় ঋণ পাওয়ার ক্ষেত্রে শেয়ারের মূল্য আয়ের অনুপাত বা পিই রেশিও ৪০ নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোনো কোম্পানির শেয়ারের পিই রেশিও ৪০-এর বেশি হলে সেই শেয়ারে কোনো মার্জিন ঋণ মিলবে না। তবে জীবন বিমা খাতের ক্ষেত্রে পিই রেশিওর পরিবর্তে পিবি রেশিও বা প্রাইস টু বুক ভ্যালু বিবেচনা করা হবে। এছাড়া যেসব কোম্পানির শেয়ারপ্রতি আয় বা ইপিএস নেতিবাচক, সেসব কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ঋণ সুবিধা পাওয়া যাবে না। এক্ষেত্রে সর্বশেষ বাজারমূল্যকে পুরো বছরের আয় দিয়ে ভাগ করে পিই রেশিও নির্ণয় করা হবে।
সাধারণ বিনিয়োগকারীদের জন্য মার্জিন কল ও শেয়ার বিক্রির ক্ষেত্রেও নতুন সীমা বেঁধে দেওয়া হয়েছে। নিয়মানুযায়ী, কোনো গ্রাহকের ইক্যুইটি ৫০ শতাংশের নিচে নেমে গেলে সংশ্লিষ্ট হাউজ থেকে তাকে আগাম নোটিশ পাঠাতে হবে। পরবর্তীতে ইক্যুইটি ২৫ শতাংশের নিচে নেমে গেলে কোনো প্রকার নোটিশ ছাড়াই শেয়ার বিক্রির ক্ষমতা থাকবে হাউজগুলোর। তবে শেয়ার বিক্রির বিষয়টি অবশ্যই গ্রাহককে অবহিত করতে হবে।
নেত্রকোণার কেন্দুয়ায় শুক্রবার গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী কৃষক…
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে…
যশোরের কেশবপুরে শারীরিক ও বার্ধক্যজনিত যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। পুলিশ…
বিক্ষোভকারীদের সমর্থনে দিল্লির সাউথ এভিনিউয়ে ধরনায় বসার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের…
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী ডিজিটাল ফ্যাসিবাদের পথ সুগম করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক…
This website uses cookies.