সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
জুলাই মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাফিউল ইসলাম পাটোয়ারীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
একই সভায় বিভিন্ন অভিযানে দক্ষতা প্রদর্শনের জন্য এসআই আনোয়ার, এসআই সুদীপ, এএসআই নবী এবং এএসআই জাফরকেও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী এবং সহকারী পুলিশ সুপার বায়েজিদ ইসলামসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ার খবরে শ্যামনগর থানা পুলিশের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহলও তাকে অভিনন্দন জানিয়েছেন। সম্মাননা গ্রহণের পর ওসি সাফিউল ইসলাম বলেন, এই অর্জন শ্যামনগর থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দেশের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন চিত্রনায়িকা পূজা চেরী—এমন গুঞ্জন শোবিজে ছড়িয়ে পড়েছে।…
দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে পরিবেশবান্ধব বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের জন্য অর্থ ও…
বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া ১০ দফা সুপারিশ ৯০ দিনের…
শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা প্রকাশ করা হয়েছে। নতুন নিয়মে গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম ৩ লাখ…
মিশরের উত্তর উপকূলের একটি পর্যটন এলাকায় দুই স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনায় জ্ঞান হারিয়েছেন মিশর জাতীয়…
জামালপুরের মেলান্দহে ২০ পিস ইয়াবাসহ আটক হওয়া এক কৃষকদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা…
This website uses cookies.