মোঃ মনির মন্ডল
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
মঙ্গলবার (২০ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দরুদ আলী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তার বিরুদ্ধে এর আগেও গরু ও মহিষ চুরির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, বিগত আওয়ামী লীগের সময় তিনি ইউপি সদস্য থাকাকালে বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পাংশা মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার চুরি করা ছাগল পাচারের উদ্দেশ্যে একটি গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন দরুদ আলী। এ সময় উপজেলার একটি পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। পরে চোরাই ছাগলসহ তাকে পাংশা মডেল থানায় নিয়ে আসা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“ছাগল চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য দরুদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২