Header Premium (728×90)

‎জলঢাকায় বুড়িতিস্তা নদী খনন প্রকল্পের কার্যক্রম দ্রুত চালুর ও মানববন্ধন ও সড়ক অবরোধ

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,
বুরো চিপ রংপুর বিভাগ:

‎নীলফামারীর জলঢাকা উপজেলার বুড়িতিস্তা নদী খনন প্রকল্পের কার্যক্রম দ্রুত চালু ও সেচ ক্যানেলে পানির দাবিতে মানববন্ধনও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন হাজার হাজার কৃষক।

৮ ডিসেম্বর ২০২৫,সকাল থেকে উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে কৃষকরা জড়ো হতে থাকেন। পরে তারা ডিমলা–জলঢাকা সড়ক অবরোধ করেন। এতে শত শত বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েন।

‎জলঢাকা উপজেলার দেশিবাই গ্রামের কৃষক আব্দুল আজিজ বলেন, বুড়িতিস্তা নদী খনন হলে ক্যানেলের মাধ্যমে খুব কম খরচে জমিতে সেচ দেওয়া যাবে। কিছু ভূমিদস্যুর অবৈধ দখলের কারণে ঠিকাদাররা দীর্ঘদিন ধরেই কাজ শুরু করতে পারছেন না।
‎
তিনি জানান, সরকার দীর্ঘদিন ধরে প্রকল্প হাতে নিলেও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি নদীর জমি দখল করে বাধা সৃষ্টি করায় কৃষকরা নানা সমস্যায় পড়ছেন।‎
‎
বৈষম্য বিরোধী আন্দোলনের নীলফামারী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বলেন, সরকার কোটি কোটি টাকা ব্যয়ে নদী–খাল উন্নয়ন কাজ করছে। কিছু দখলদারের কারণে প্রকল্প আটকে আছে। প্রশাসন চাইলে একদিনেই এগুলো দখলমুক্ত করতে পারে।

নীলফামারী জেলা বৈষম্য বিরোধী আন্দোলন পাউবোর খনন কাজে যাতে কেউ বাধা সৃষ্টি হতে না পারে, সে ব্যাপারে আমরা সরকার ও উপকারভোগীদের পক্ষে কাজ করছি।

‎এলাকাবাসীর পক্ষে আব্দুল আলিম জানান, আমাদের পূর্ব পুরুষ থেকে পাওয়া জমিতে আমরা বসবাস করছি, দলিল–খতিয়ান বৈধ। পানি উন্নয়ন বোর্ড যেসব জমি অধিগ্রহণ করেছে সেসব জায়গায় খনন করতে আমাদের আপত্তি নেই।
‎
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান জানান, ২০২২ সালের ১৭ আগস্ট মোট ৬৬৭ একর জমি দখল মুক্তের উদ্যোগ নেওয়া হয়। খনন কাজের জন্য পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছিল। কাজ শুরু করতে গেলে ঠিকাদারদের মালামাল ও যন্ত্রপাতি আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং কর্মীদের ওপর হামলাও হয়। অবৈধ দখলদাররা এখনো সরকারি জমিতে ঘর-বাড়ি, দোকানপাট ও কৃষিকাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে আবারও মশাল মিছিল সহ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। আমরা প্রশাসনকে জানিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছি।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, বুড়ি তিস্তা নদীর খনন প্রকল্প সম্পর্কে আমরা অবগত। সরকারি কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের কোনো বাধা নেই। উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য যা করণীয়, তা করা হবে।

editor

Recent Posts

ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন…

41 minutes ago

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

শিক্ষার গুণগত মান বাড়ানো এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আউটকাম বেজড এডুকেশন…

1 hour ago

পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে নিজের…

1 hour ago

জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানের জুয়া খেলার একটি ভিডিও…

1 hour ago

লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

নিজেদের ঘরের মাঠ স্পোটিফাই ক্যাম্প ন্যুতে গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের…

1 hour ago

গর্ডনের দ্রুততম গোল ও জেসুস-কুন্দের নৈপুণ্যে বার্সেলোনার টানা অষ্টম জয়

অ্যান্থনি গর্ডনের অভিষেক গোলের পর গাব্রিয়েল জেসুস ও জুলস কুন্দের লক্ষ্যভেদে হেতাফেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে…

1 hour ago

This website uses cookies.