হাফিজুর রহমান
নোয়াখালী জেলা প্রতিনিধি:
২৯ কিলোমিটার দূরত্বে ফেনী থেকে বসুরহাট পর্যন্ত সিএনজি ভাড়া মাত্র ৫০ টাকা। অথচ বসুরহাট থেকে মাইজদী পর্যন্ত ২৭ কিলোমিটার রাস্তায় ভাড়া নেওয়া হচ্ছে দ্বিগুণ ১০০ টাকা। এই অস্বাভাবিক ভাড়া নেয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
এক সময় চালকদের দাবি ছিল, সড়কের বেহাল দশার কারণে জ্বালানি খরচ ও সময় বেশি লাগত। কিন্তু এখন এই সড়ক প্রশস্ত ও পাকা হয়ে যাতায়াত সহজ হয়েছে। যাত্রীদের অভিযোগ। ফেয়ার চার্ট অনুযায়ী ভাড়া না নিয়ে চালকরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছেন।
স্থানীয়রা জানান, নোয়াখালী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে দিনে-রাতে হাজারো মানুষ যাতায়াত করেন। কিন্তু পর্যাপ্ত গণপরিবহন না থাকায় যাত্রীরা বাধ্য হয়ে সিএনজি বা অটোরিকশায় অতিরিক্ত ভাড়া গুনছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন,
ফেনী থেকে বসুরহাটে ৫০ টাকা ভাড়া নেয়া হয়। অথচ বসুরহাট থেকে মাইজদী যেতে লাগে ১০০ টাকা, এই রুটে সুনির্দিষ্ট ফেয়ার চার্ট (নির্ধারিত চার্ট) থাকলেও কোন চালকরা মানছেনা। আমরা বসুরহাট থেকে মাইজদী লোকাল বাস চাই, যাতে ন্যায্য ভাড়ায় চলাচল করা যায়।
চালকরা অবশ্য এই অতিরিক্ত ভাড়ার পক্ষে পুরোনো যুক্তি ব্যবহার করছে। তার সঙ্গে যুক্তি দেখাচ্ছে যন্ত্রপাতির দাম বৃদ্ধি। সড়ক উন্নয়নের ফলে সময় বাঁচে, জ্বালানি খরচ কমে অথচ ভাড়া কম রাখছেনা। আসলে বাস্তবতা ভিন্ন, চাঁদার কথা গোপন রাখছে।
যাত্রীরা আরও জানান, বসুরহাট-সোনাপুর রুটে লোকাল বাস চালু হলে তাদের আর্থিক কষ্ট অনেকটা কমে যাবে। একই সঙ্গে সিএনজির একচেটিয়া আধিপত্যও থাকবে না।
২০২৬ বিশ্বকাপ সেমিফাইনালে খেলবে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল - ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড।…
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক জেলার একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায়…
নিজস্ব প্রতিবেকঃ বগুড়ার শেরপুর পৌর শহরে দিনের বেলায় এক বিএনপি নেতার বাড়িতে সংঘটিত হয়েছে দুঃসাহসিক…
সহকারী কর কমিশনারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সিলেট মেট্রোপলিটন…
মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ব্রাজিলের এক দম্পতি। নিজেদের সম্পর্কের স্মরণীয়…
নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে আনার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দিয়েছেন সংসদ…
This website uses cookies.