Header Premium (728×90)

Categories: অপরাধ

সহকারী কর কমিশনারের সঙ্গে প্রতারণার দায়ে এএসপি সোহেল বরখাস্ত

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। গত ১২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে সোহেল উদ্দিনকে সরকারি দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা প্রয়োজন। বরখাস্তকালীন সময়ে তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

পুলিশ কর্মকর্তা সোহেল উদ্দিনের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার নেপথ্যে রয়েছে এক নারী কর কমিশনারের দায়ের করা মামলা। ২০২২ সালের ২৩ নভেম্বর সহকারী কর কমিশনার তানজিনা সাথী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৭ সালে ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদের মধ্যে পরিচয় হয় এবং পরবর্তীতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সোহেল উদ্দিন বাদী ও তার পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তানজিনা সাথীর অভিযোগ, এই সম্পর্কের সুযোগ নিয়ে সোহেল উদ্দিন বিভিন্ন সময়ে তার ও তার পরিবারের কাছ থেকে মোট ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা হাতিয়ে নেন। বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করার পাশাপাশি ওই অর্থও ফেরত দেননি তিনি। আদালত ইতোমধ্যে এই মামলায় সোহেল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এছাড়া সোহেলের স্ত্রীর দায়ের করা যৌতুক সংক্রান্ত আরেকটি মামলাও বর্তমানে বিচারাধীন রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম বাবুলের সাক্ষাৎ

ভোলার চরফ্যাশন উপজেলার মসজিদের ইমাম মো. রেজাউল কিবরিয়া বাবুল, যিনি নিজ উদ্যোগে প্রায় তিন দশক…

23 seconds ago

অক্টোবরের ১৩ দিনে ১৭ হাজার ২৮১ কোটি টাকার রেমিট্যান্স

চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪০ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়…

13 minutes ago

কুমিল্লায় জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, সেক্রেটারি মাহবুবের গাড়ি ভাঙচুর

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কমিটি গঠন ও নতুন আমীর নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে মোগলটুলী এলাকায়…

16 minutes ago

বই পড়া ও হাজার বছরের সংস্কৃতি তুলে ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং দেশের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে…

20 minutes ago

ডেঙ্গু প্রতিরোধে ঘর-আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে দুই দিন কমপক্ষে…

24 minutes ago

শারদীয় দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় পুলিশের ৫ দফা পরামর্শ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা, শান্তি ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ পূজামণ্ডপের আয়োজক…

52 minutes ago

This website uses cookies.