Header Premium (728×90)

বগুড়ার শেরপুরে দিনে দুপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি।

নিজস্ব প্রতিবেকঃ বগুড়ার শেরপুর পৌর শহরে দিনের বেলায় এক বিএনপি নেতার বাড়িতে সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনা। চোরচক্রের সদস্যরা বাড়িতে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) দুপুরে শেরপুর পৌর শহরের খেজুরতলা (খন্দকারপাড়া) এলাকায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকের নিজ বাসায় এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষিকা মাকসুরা বেগম জানান, প্রতিদিনের মতো সকাল প্রায় ৯টার দিকে তিনি বাসায় তালা দিয়ে শেরপুর প্রাথমিক বিদ্যালয়ে কর্মস্থলে চলে যান। এ সময় বাসায় অন্য কেউ ছিলেন না। দুপুর প্রায় ১২টার দিকে ভবনের চতুর্থ তলার এক ভাড়াটিয়া তাকে ফোন করে জানান, তার বাসার দরজায় সন্দেহজনক অবস্থা দেখা গেছে এবং চুরির আশঙ্কা রয়েছে।
খবর পেয়ে তিনি দ্রুত স্কুল থেকে বাড়িতে ফিরে এসে দেখেন, বাসার ভেতরে আলমারির ড্রয়ার ভাঙা এবং সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে তিনি নিশ্চিত হন যে আলমারিতে রাখা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি হয়েছে।
তার দাবি, চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে ছিল তার নিজের, তার মায়ের এবং নিকট আত্মীয়দের মালিকানাধীন বিভিন্ন ধরনের গহনা। এসবের মধ্যে রয়েছে স্বর্ণের মালা, বালা, দুল, চেইন, ব্রেসলেট, আংটি ও লকেটসহ প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার। এছাড়া আলমারিতে রাখা নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র চোরেরা নিয়ে যায়।

ঘটনার পরপরই শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় এমন সাহসী চুরির ঘটনায় তারা আতঙ্কিত। জনবহুল এলাকায় এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শেরপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

mottalib

Recent Posts

সাজেক ভ্রমণ নিষেধাজ্ঞা: ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন

সাজেক সড়কে প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা।…

3 minutes ago

জাজিরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম ও পোকা পাওয়ার অভিযোগ

শরীয়তপুরের জাজিরায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চালের মধ্যে পোকা…

15 minutes ago

বাজারে বিক্রি হওয়া সব সয়াবিন তেল বিশুদ্ধ: শিল্পমন্ত্রী

সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন,…

23 minutes ago

রিয়াদে মিসাইল আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরবের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ১০ই অক্টোবর কিং খালেদ…

43 minutes ago

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।…

1 hour ago

ধানমন্ডিতে মারধরের ঘটনায় খালিদ হাসানের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ধানমন্ডি এলাকায় ফুটপাতে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের…

1 hour ago

This website uses cookies.