Header Premium (728×90)

জেলা/স্থানীয়

শাজাহানপুরে অবৈধভাবে সার বিক্রি ডিলারের লাইসেন্স বাতিল গোডাউন সিলগালা

শাজাহানপুর
বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক ডিলারের লাইসেন্স বাতিল ও ১৫ বস্তা সার বাজেয়াপ্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসী উর্মি। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমেনা খাতুন ও তার টিম উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স আপন বিজনেস ফোরাম নামে একটি ডিলার প্রতিষ্ঠান সরকারি অনুমোদন নিয়ে সার বিক্রি করে আসছিল। তবে অভিযোগ ওঠে, প্রতিষ্ঠানটি কৃষকদের মাঝে সার বিতরণ না করে বিভিন্ন দোকানে অবৈধভাবে বিক্রি করছিল। খবর পেয়ে এলাকাবাসী ১৫ বস্তা সারসহ একটি গাড়ি আটক করে উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল পরিদর্শন করে জব্দকৃত সার বাজেয়াপ্ত করেন এবং ডিলারের গোডাউন সিলগালা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌসী উর্মি বলেন, মেসার্স আপন বিজনেস ফোরামের লাইসেন্স বাতিল করা হয়েছে। ডিলার উপস্থিত না থাকায় কোনো আর্থিক বা কারাদণ্ড দেওয়া হয়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

saju

Recent Posts

মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে আনা নিয়ে যা বললেন এমপি হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়ায় মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে আনার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দিয়েছেন সংসদ…

3 minutes ago

ইসলামি সমাজ বিশ্লেষণের তাত্ত্বিক কাঠামো ও নৈতিক দৃষ্টিভঙ্গি

ইসলামি সমাজ বিশ্লেষণ কেবল বাহ্যিক কাঠামোর পর্যালোচনায় সীমাবদ্ধ নয়, বরং এটি ঈমান, আখলাক এবং আধ্যাত্মিক…

18 minutes ago

মিয়ানমার থেকে চীনে পাচার হচ্ছে নারীরা, বাড়ছে মানবপাচারের ভয়াবহতা

মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে দেশটিতে নারীদের চীনে পাচার করে বিক্রির ভয়াবহ…

33 minutes ago

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১, পানিবন্দী লাখো পরিবার

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামসহ সাত জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা…

48 minutes ago

প্রথমবারের মতো বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো বরিশাল সফরে রওনা হয়েছেন। সফরসূচি অনুযায়ী তিনি দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি…

1 hour ago

ইয়ামালের মন্তব্যের কড়া জবাব দিলেন ফরাসি ডিফেন্ডার কোনাতে

বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের মন্তব্যের কড়া জবাব দিলেন ফরাসি…

1 hour ago

This website uses cookies.