বগুড়া শেরপুর বিএনপির মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
বগুড়া শেরপুর পৌর মহিলা দলের আয়োজনে, ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাস স্ট্যান্ড পৌর বিএনপির অফিস কার্যালয়ে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক,শেরপুর পৌর মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রাহুমা ইসলাম রিচির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌর বিএনপির সভাপতি,শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক,জেলা মহিলা দলের দুই দুই বারের সাধারণ সম্পাদক,বগুড়া সরকারি মজিবর রহমান মহিলা কলেজের সাবেক ভিপি ও জিএস নিহার সুলতানা তিথি।
উপজেলা বিএনপি’র সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুর মারুফ শিমুল, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আরিফ শাহ,সুঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জিহাদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নিলুফা কুদ্দুস, শিরিন সুলতানা শিল্পী, শাহিদা বেগম, সোমা, শিউলি,সফুরা, এবং শেরপুরের মহিলা নেত্রী মিনা খাতুন , আয়না, শেফা,বিথী, কাঞ্চন, পূর্ণিমা, বেগম,জয়নব সহ শেরপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ায় দেশে গ্যাস সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছে, তা নিরসনে…
চাকরি-বাকরিতে মেধার চেয়ে দলীয় পরিচয়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ব্লক করার ঘটনায় ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছে…
ইনফিনিক্স নোট ৬০ প্রো স্মার্টফোনে টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা ও উন্নত কুলিং সিস্টেমের প্রতিশ্রুতি…
বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশব্যাপী…
ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে…
This website uses cookies.