Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবক আটক, ভুল বাড়ি ভাঙচুর বিক্ষুব্ধ জনতার

স্টাফ রিপোর্টার রংপুর

রংপুরের গঙ্গাচড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

এদিকে ধর্মীয় কটূক্তির অভিযোগে পাশের এলাকা থেকে লোকজন এসে ওই যুবকের বাড়ি মনে করে অন্য একজনের বাড়ি ভাঙচুর করে। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, পুলিশ, সেনাবাহিনী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আজ (২৭ জুলাই) রবিবার সকালে গ্রামটিতে গিয়ে দেখা যায়, গ্রামটিতে অনেক ঘরের দরজায় তালা ঝুলছে। কোনো লোকজন নেই। ঘটনার পর শনিবার রাত থেকে আতঙ্কে গ্রামটির পুরুষেরা বাড়িছাড়া রয়েছেন বলে জানা গেছে।

এই সময় গ্রামের ১জন বাসিন্দার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যার দিকে পুলিশ এক যুবককে আটক করে নিয়ে যায়। এরপর পাশের এলাকার একদল লোক হাতে লাঠিসোঁটা নিয়ে এসে স্লোগান দিতে থাকে। এ সময় গ্রামের লোকজন ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরে ওই যুবকের বাড়ি মনে করে তারা অন্য একজনের বাড়িতে হামলা-ভাঙচুর চালায়।
পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসার কথা শুনে তারা ঘটনাস্থল থেকে সরে পড়ে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান আজকের পত্রিকাকে জানান, ‘ধর্মীয় কটূক্তির বিষয়ে আমরা প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি। তবে এটি আরও গভীরভাবে তদন্তের প্রয়োজন আছে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Md Omor Sunny

Recent Posts

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত এসেনশিয়াল ড্রাগস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার…

29 minutes ago

ভারতে ককরোচ পার্টির দুই নেতা পাঁচ দিনের জেল হেফাজতে

দিল্লির যন্তর মন্তরে অনুমতি ছাড়া প্রবেশ ও বিক্ষোভের ঘটনায় ককরোচ জনতা পার্টির দুই নেতাকে পাঁচ…

32 minutes ago

ট্রাম্পকে ‘স্বামী’ সম্বোধন করে বিব্রত নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তার প্রথম সংবাদ সম্মেলনে ভুলবশত ট্রাম্পকে…

36 minutes ago

তারেক রহমান সরকারের মেয়াদের মাঝামাঝি: সম্ভাবনা ও নীতিগত অগ্রাধিকার

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মেয়াদের মাঝামাঝি সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, প্রাপ্তি ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো পর্যালোচনার…

39 minutes ago

তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের

দেশের তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান…

2 hours ago

২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ নতুন বেশ কিছু বিষয় যুক্ত করার উদ্যোগ…

2 hours ago

This website uses cookies.