এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১, আহত ১২ জন
স্টাফ রিপোর্টার রংপুর।
আজ (১৯ জুলাই) শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সিও বাজার বিজিবির ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় রংপুরে ফিলিং স্টেশন মেরামত করার সময় বিস্ফোরণে মো. সোহাগ নামের এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। এসময় অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। পরে আশেপাশের লোকজন দৌড়ে এসে দেখে গ্যাস ফিলিং স্টেশনটি উড়ে গেছে এবং আশেপাশের বাড়ির কাঁচের জানালা সব ভেঙে গেছে। সেই সঙ্গে ওই গ্যাস ফিলিং স্টেশনের আশেপাশে থাকা এবং সড়কে চলমান গাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময় ৫ জন গুরতর আহত হন। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে থেকে সোহাগ নামের এক ইঞ্জিনিয়ার মারা গেছে। এছাড়াও অন্যান্য আহতদের মেডিক্যালের অন্যান্য ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদিকে গ্যাস ফিলিং স্টেশনের কর্মকর্তা সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনে কোনো গ্যাস ছিল না। নষ্ট হয়েছিল। যার কারণে মেরামত করা হচ্ছিল। মেরামতের সময় এই বিস্ফোরণ ঘটে।
উক্ত বিষয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, আমরা সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। এই বিস্ফোরণে ১জন মারা গেছে। আরও গুরতর আহত হয়েছে অনেকে। কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।
ঢাকা মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ২৫৭টি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা…
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ…
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের…
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার সকালে খুজদারের…
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনসহ মোট ১০ জনের মৃত্যু…
সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি…
This website uses cookies.