Header Premium (728×90)

জেলা/স্থানীয়

লক্ষ্মীপুরে পিতাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার৷

স্টাফ রিপোর্টার,মোঃ আবদুল আজীম।

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক কিনতে টাকা না দেওয়ায় ওজু করার সময় পেছন থেকে বৃদ্ধ বাবা হয়রত আলী গাজীকে (৭৫) দারালো অস্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে মামুনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব৷

সোমবার (৩০ জুন) বেলা ১১টার দিকে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এ তথ্য। এর আগে রবিবার (২৯ জুন) রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব গণমাধ্যমকে জানায়, গত ১১ জুন রাতে মাদক কেনার টাকা না পেয়ে ঝগড়ার একপর্যায়ে মামুন তার পিতা হয়রত আলী গাজীকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বড় ভাই নুর হোসেন গাজী (৪১) বাদী হয়ে মামুনকে আসামি করে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামুন রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের রশিদ সর্দার ব্রিজ সংলগ্ন গাজী বাড়ির বাসিন্দা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামি মামুন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। মাদকের টাকার জন্য মামুন তার বাবার সঙ্গে প্রায়ই ঝগড়াবিবাদ ও মারামারি করতো। ঘটনার কয়েকিদন আগেও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। জামিন পেয়ে বাড়িতে এসে সে পারিবারিক ও মাদক বিক্রির টাকা নিয়ে স্ত্রী ও তার বাবার সঙ্গে ঝগড়াঝাটি করে। এ নিয়ে মামুন তার স্ত্রীকে মারধর করে। এ সময় হযরত আলী তাকে বাধা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার রাতে মামুন তার বাবার কাছে মাদক কেনার টাকা চাইলে তিনি অপারগতা প্রকাশ করে। রাতে এশার নামাজ পড়ার জন্য টিউবওয়েলে ওজু করতে গেলে মামুন ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। আহত হযরত আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু গণমাধ্যমকে বলেন, মামলা দায়েরের পর আসামি মামুনকে গ্রেফতারের লক্ষ্যে কাজ করে র‌্যাব। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে র‌্যাব-১১ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছে মামুন। তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Md Omor Sunny

Recent Posts

তিস্তায় বন্যা শেষে তীব্র ভাঙন, নীলফামারীর নদীপাড়ে চরম আতঙ্ক

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলায় তিস্তা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র নদীভাঙন শুরু হয়েছে।…

10 minutes ago

যুক্তরাজ্যে ফের তীব্র তাপপ্রবাহ, দাবানলের ঝুঁকিতে সতর্কতা জারি

গ্রীষ্মের শেষভাগে এসে আবারও তীব্র তাপপ্রবাহের কবলে যুক্তরাজ্য। রাজধানী লন্ডনসহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩০ থেকে…

11 minutes ago

কুরিল দ্বীপে পুতিনের সফর ‘একেবারেই অগ্রহণযোগ্য’: জাপানের প্রধানমন্ত্রী

বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে…

16 minutes ago

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ

মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের আপিল ও ডেথ রেফারেন্সের…

29 minutes ago

মুক্তির আগেই বস্তায় ভরে টাকা নিয়েছিলেন ডিপজল

১৯৯৯ সালের ২৫ জুন মুক্তি পাওয়া আম্মাজান সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে সম্প্রতি নিজের ফেসবুক পেজে…

31 minutes ago

দাউদকান্দিতে ১৭টি প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কুমিল্লার দাউদকান্দিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান করেছে…

33 minutes ago

This website uses cookies.