বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পুতিনের এই পদক্ষেপকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কড়া প্রতিক্রিয়া জানান।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি কুরিল দ্বীপপুঞ্জের বিতর্কিত ইতুরুপ দ্বীপটি পরিদর্শন করেন। জাপানিদের কাছে এই দ্বীপটি ‘এতোরোফু’ নামে পরিচিত। এই সফরকে কেন্দ্র করে টোকিও ও মস্কোর মধ্যকার দীর্ঘদিনের ভূখণ্ডগত বিরোধ নতুন করে সামনে এসেছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, পুতিনের এই সফরের ফলে জাপানের সাধারণ মানুষের মনে রাশিয়ার প্রতি নেতিবাচক মনোভাব আরও প্রবল হয়েছে। তিনি দৃঢ়তার সাথে দাবি করেন, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এই দ্বীপগুলো সম্পূর্ণভাবে জাপানের নিজস্ব ভূখণ্ড।
উল্লেখ্য, কুরিল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘকাল ধরে বিরোধ চলছে। জাপান এই দ্বীপগুলোকে তাদের ‘উত্তরাঞ্চলীয় অঞ্চল’ বলে দাবি করে আসছে। তবে বর্তমানে এই বিতর্কিত দ্বীপগুলো রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে সংসার শুরু করেছিলেন ২১ বছর বয়সী কাজল।…
গত ৪ অক্টোবর ছিল জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির জন্মদিন। কাজের চাপে এবারের জন্মদিনটি শুটিংয়ের…
রাজধানীর শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি…
ভোটার তালিকা সংশোধনের বিতর্কিত ‘এসআইআর’ প্রক্রিয়ার জেরে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে…
‘থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম’ মন্তব্য করে আলোচনায় আসা হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব…
সৌদি আরব থেকে পাঠানো প্রায় ৩০ কেজি ওজনের একটি পার্সেল ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরে এসে সাড়ে…
This website uses cookies.