Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রাষ্ট্র গঠনের জন্যই মূলত আমাদের জুলাই পদযাত্রা: এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (১ জুলাই) মঙ্গলবার ১১টার দিকে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের বলেন,
গত বছরের পহেলা জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছিল। যে আন্দোলনে আবু সাঈদসহ লাখ লাখ তরুণ যোগ দিয়েছিল। পরে সেই আন্দোলন গণবিস্ফোরণে রূপ নেয়। সেই সময় আবু সাঈদের মৃত্যু স্বৈরাচার পতনের ক্ষেত্রে ক্রীড়নকের ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক
নাহিদ ইসলাম আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন তখন তুঙ্গে। আমরা ১৬ জুলাই ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে। ঐ সময় শুনতে পাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে মারা গেছে। তখন গোটা বাংলাদেশ শোকে, দ্রোহে বিক্ষোভে ফেটে পড়ে। সেই সময় আবু সাঈদের মৃত্যু আন্দোলনে অন্যদিকে মোড় নেয়। হাজারে লাখ তরুণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে পড়ে। যার ফলশ্রুতিতে স্বৈরাচার সরকারের পতন হয়।

তিনি বলেন, আমরা জুলাই পদযাত্রার ঘোষণা করেছি এবং আজকে থেকে সেই পদযাত্রার শুরু হয়ে গেছে। এই জুলাই পদযাত্রা দেশ গড়ার পদযাত্রা। আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি। কিন্তু দেশ গঠনে যে উদ্যোম দরকার। সেই উদ্যোম নিয়ে রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার। রাষ্ট্র গঠনের জন্যই মূলত আমাদের জুলাই পদযাত্রা। যার মাধ্যমে সারাদেশে, ৬৪ জেলায় আমরা যাব। মানুষের সঙ্গে কথা বলব। তাদের কথা শুনবো। আবু সাঈদরা যে কারণে জীবন দিল, সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা তুলে ধরবো। তাই আমরা পদযাত্রা শুরু করেছি রংপুরের পীরগঞ্জ শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

Md Omor Sunny

Recent Posts

ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিচ্ছে ইরান

মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং চলমান সামরিক উত্তেজনার মুখে নতুন আর্থিক ব্যবস্থার খোঁজে ব্রিকস…

13 minutes ago

সাগর উত্তাল: সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র গ্যাস সংকটের আশঙ্কা

সাগর উত্তাল থাকায় সামিট এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে আবাসিক ও শিল্প…

21 minutes ago

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের প্রয়োগ: সাংবিধানিক অস্পষ্টতা ও আইনি বিতর্ক

২০ আগস্টের রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ ও…

29 minutes ago

নেদারল্যান্ডস দলের নতুন কোচ জাভি, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি

স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজকে নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০৩০…

44 minutes ago

মহেশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে ধানক্ষেত থেকে জালাল আহমদ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার…

48 minutes ago

৬০ লাখ সদস্যের তথ্যভাণ্ডার ও এআই প্রযুক্তিতে আনসার-ভিডিপি

আনসার-ভিডিপি বাহিনীর দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মহাপরিচালক জানিয়েছেন, ৬০ লাখ সদস্যের ডাটাবেজ…

53 minutes ago

This website uses cookies.