Header Premium (728×90)

যুক্তরাজ্যে ফের তীব্র তাপপ্রবাহ, দাবানলের ঝুঁকিতে সতর্কতা জারি

গ্রীষ্ম মৌসুমের শেষভাগে এসে আবারো তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে যুক্তরাজ্য। চলতি সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা দ্রুত বাড়ছে। রাজধানী লন্ডনসহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। পরিস্থিতি মোকাবিলায় ইংল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং মিডল্যান্ডসের বিস্তীর্ণ এলাকায় 'অ্যাম্বার এক্সট্রিম হিট ওয়ার্নিং' বা অ্যাম্বার মাত্রার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে দেশটির হেলথ সিকিউরিটি এজেন্সি। এই সতর্কতা ১৪ আগস্ট শুক্রবার পর্যন্ত বহাল থাকবে।

তীব্র গরমে দাবানলের ঝুঁকি বাড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বুধবার সরকারের উচ্চ পর্যায়ে জরুরি কোবরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ১০ ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, এই গরমে অগ্নিনির্বাপণকর্মী, কৃষক ও জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) কর্মীরা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। জনগণকে সুরক্ষা দেওয়া এবং পানির সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার মিডল্যান্ডস, পূর্ব ইংল্যান্ড, লন্ডন, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড এবং ইয়র্কশায়ার ও হাম্বার এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এর আগে ২০০৩ সালের আগস্টে যুক্তরাজ্যে সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

মেট অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাজ্যে ৩০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার দিনের সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। গত রোববার ছিল বছরের ৩৫তম দিন, যখন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এছাড়া ইংল্যান্ডের ৭১ দশমিক ৩ শতাংশ এলাকা বর্তমানে খরাপ্রবণ হিসেবে চিহ্নিত, যার ফলে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ২ কোটি ৭০ লাখের বেশি মানুষ পানির ব্যবহারে বিধিনিষেধের সম্মুখীন।

দাবানলের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ন্যাশনাল ফায়ার চিফস কাউন্সিলের তথ্যমতে, চলতি বছর ইংল্যান্ড ও ওয়েলসে ৯৬৬টি দাবানলের ঘটনা ঘটেছে, যার মধ্যে জুলাই মাসে ৪৫৮টি এবং আগস্টের প্রথম ১০ দিনে ১৮৫টি ঘটনা রেকর্ড করা হয়েছে। হ্যাম্পশায়ারের নিউ ফরেস্টে রিংউডের কাছে এ৩১ মহাসড়কে একটি ভ্যানে আগুন লাগার পর সেখান থেকে দাবানল ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কাজ করছেন।

স্বাস্থ্যমন্ত্রী ইয়ভেট কুপার জানিয়েছেন, তীব্র গরমে স্বাস্থ্যসেবা খাতে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে, যা মোকাবিলায় এনএইচএসকে শীতকালীন চাপের মতো আগেভাগে প্রস্তুতি নিতে বলা হয়েছে। মেট অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি গ্রীষ্ম যুক্তরাজ্যের রেকর্ডে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মে পরিণত হওয়ার পথে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রীষ্মকাল ক্রমেই উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত থাকলে ভবিষ্যতে এমন তাপপ্রবাহ আরও ঘন ঘন ও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। জনগণকে দিনের বেলায় অপ্রয়োজনে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে যাত্রা শুরু বিআইএসটি টেক্সটাইল ক্লাবের

বিজিআইএফটি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জন ও ইন্ডাস্ট্রির সঙ্গে সংযোগ…

56 seconds ago

কুষ্টিয়ায় ১৫০ জন ভ্যান ও রিকশা চালককে ছাতা উপহার

কুষ্টিয়ায় অসহায় শ্রমজীবী ভ্যান ও রিকশা চালকদের দুর্ভোগ লাঘবে বিনামূল্যে ১৫০টি ছাতা বিতরণ করা হয়েছে।

18 minutes ago

স্বাবলম্বী হতে সুন্দরবনের ৩১ বাঘ বিধবা পরিবার পেল ছাগল

সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারানো ৩১টি অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে দুটি করে ছাগল উপহার দিয়েছে…

20 minutes ago

নোয়াখালীর বেগমগঞ্জে অটোরিকশা চালককে পিস্তল ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন রাকিব নামে এক অটোরিকশা চালককে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে টাকা ও…

34 minutes ago

তিস্তায় বন্যা শেষে তীব্র ভাঙন, নীলফামারীর নদীপাড়ে চরম আতঙ্ক

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলায় তিস্তা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র নদীভাঙন শুরু হয়েছে।…

46 minutes ago

কুরিল দ্বীপে পুতিনের সফর ‘একেবারেই অগ্রহণযোগ্য’: জাপানের প্রধানমন্ত্রী

বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে…

51 minutes ago

This website uses cookies.